• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শ্যামলীতে মিছিল, পুলিশের গাড়ি ভাঙচুর

প্রকাশ: শনিবার, ৬ আগস্ট, ২০২২ ৬:৩৫
আপডেট: শনিবার, ৬ আগস্ট, ২০২২ ৬:৩৫

 

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীর শ্যামলীতে মিছিল থেকে তেজগাঁও জোনের এডিসির একটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় ওই গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করা হয়।

আজ শনিবার (৬ আগস্ট) শ্যামলীতে শিশুমেলার সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শ্যামলী থেকে শতাধিক মানুষের একটি বিক্ষোভ মিছিল সোহরাওয়ার্দী হাসপাতালের দিকে যাচ্ছিল। তবে তাদের সামনে কোনো ব্যানার ছিল না। বিক্ষোভ মিছিলের সময় শ্যামলী শিশুমেলার সামনে রাখা পুলিশের একটি টহল ভ্যানে ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা। এ সময় গাড়ির সামনের গ্লাস ভেঙে ফেলা হয়।

এরআগে শুক্রবার (৫ আগস্ট) দিবাগত রাত থেকেই কার্যকর হয়েছে সরকারঘোষিত ডিজেল, পেট্রল, কেরোসিন, ও অকটেনের নতুন দাম। দাম বেড়েছে প্রতি লিটার ডিজেলে ৩৪, কেরোসিনে ৩৪, অকটেনে ৪৬, পেট্রোলে ৪৪ টাকা। দাম বাড়ার পর প্রতি লিটার ডিজেল ১১৪ টাকা, কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা ও প্রতি লিটার পেট্রোল ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। আগে ভোক্তা পর্যায়ে খুচরা তেলের দাম ছিল প্রতি লিটার ডিজেল ৮০ টাকা, কেরোসিন ৮০ টাকা, অকটেন ৮৯ টাকা ও পেট্রল ৮৬ টাকা।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম