• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

দায়িত্ব নিলেন আইজিপি বাহারুল আলম ও ডিএমপি কমিশনার সাজ্জাত আলী

প্রকাশ: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪ ৪:১২
আপডেট: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪ ৪:১২

 

জনতার আওয়াজ ডেস্ক
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে বাহারুল আলম ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে শেখ মো. সাজ্জাত আলী দায়িত্ব গ্রহণ করেছেন।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) ইনামুল হক সাগর আইজিপির দায়িত্ব গ্রহণের বিষয়টি গণমাধ্যমে জানিয়েছেন।

আর ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, নবনিযুক্ত ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী দায়িত্বভার গ্রহণ করেছেন।

আইজিপি পদে বাহারুল আলমের নিয়োগের বিষয়ে বুধবার (২০ নভেম্বর) প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তিনি আইজিপি পদে মো. ময়নুল ইসলামের স্থলাভিষিক্ত হলেন।

আর জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে ডিএমপি কমিশনার হিসেবে সাজ্জাত আলীকে নিয়োগ দেওয়া হয়।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম