• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

দেওয়ালচাপায় নির্মাণ শ্রমিক নিহত

প্রকাশ: মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪ ১:০৮
আপডেট: মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪ ১:০৮

 

শরীয়তপুর প্রতনিধি
শরীয়তপুর পৌর এলাকায় নির্মাণ কাজ করার সময় দেওয়াল চাপায় সোহেল সরদার (৩০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের রূপনগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোহেল সরদার পৌরসভার শান্তিগর এলাকার মোখলেস সরদারের ছেলে।
স্থানীয় ও পুলিশ জানায়, সোমবার সকালে রূপনগর এলাকার চাঁনমিয়া তস্তারের একটি ব্যবসা প্রতিষ্ঠানের দেওয়াল মেরামতের কাজ করছিলেন নির্মাণ শ্রমিক সোহেল সরদার। এ সময় দেওয়ালটি ভেঙ্গে গেলে সেটির নিচে চাপা পড়েন সোহেল। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন । খবর পেয়ে হাসপাতালে পৌঁছায় পুলিশ।
এ ব্যাপারে সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা আব্দুল কাইয়ুম বলেন, ছেলেটিকে রক্তাক্ত অবস্থায় নিয়ে আসা হয়েছিল। পরে পরীক্ষা-নীরিক্ষা করে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হই।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন আহাম্মেদ বলেন, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম