• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

দেশিয় অস্ত্র নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

প্রকাশ: মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫ ৫:১৪
আপডেট: মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫ ৫:১৪

 

কিশোরগঞ্জ প্রতিনিধি

এম.এ. কিবরিয়া, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের হাওর উপজেলা ইটনায় দুপক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

পূর্ব শত্রুতার জের ধরে মঙ্গলবার (১ এপ্রিল) সকালে সংঘর্ষের ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইটনা উপজেলার বড়িবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ডা. ফেরদৌস ও বড়িবাড়ি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুল মজিদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ ও মামলা চলে আসছে। ১০/১৫ দিন আগেও দুপক্ষের মধ্যে মারামারি হয়।

মঙ্গলবার সকালে হঠাৎ করে দুপক্ষ দেশিয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয়পক্ষে ১০ জন আহত হন।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com