• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

দেশের ৭৫ ভাগ মানুষ টিকার আওতায় এসেছে: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশ: শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২ ১০:২৬
আপডেট: শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২ ১০:২৬

 

স্টাফ করেসপন্ডেন্ট

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, এ পর্যন্ত দেশের ২৫ কোটি টিকা দেয়া হয়েছে; যা টার্গেট পপুলেশনের ৯৫ ভাগ। এই তথ্য অনুযায়ী দেশে টিকা গ্রহণকারীর সংখ্যা ৭৫ ভাগের বেশি। শুক্রবার সন্ধ্যায় মানিকগঞ্জ জেলা পুলিশ আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, করোনা নিয়ন্ত্রণে থাকায় আমরা আমাদের ধর্ম-কর্ম করতে পারছি এবং স্বাভাবিক ভাবে দেশরে মানুষ তাদের কাজ চালিয়ে যেতে পারছে, কল কারখানা চলছে। দেশ-বিদেশের সাথে ব্যবসা-বাণিজ্য চলছে, যাওয়া-আসা চলছে। সর্বোপরি সরকার করোনা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে।

মন্ত্রী বলেন, ইতোমধ্যে কোভিড আক্রান্তের সংখ্যা কমে আসছে এবং প্রতিদিন ৪০-৫০ থেকে ৬০ জনের বেশি আক্রান্ত হচ্ছে না। আজকে একজনও মারা যায়নি। আজকের এই কোভিড নিয়ন্ত্রণে আছে বিধায় অর্থনীতি সচল আছে।

করোনাকালীন পুলিশের ভূমিকা উল্লেখ করে মন্ত্রী বলেন, করোনাকালীন এবং টিকা কার্যক্রমে পুলিশ সহায়তা করেছে যার কারণে আমাদের এই কার্যক্রম সফল হয়েছে।

এ সময় মানিকগঞ্জ-১ আসনের সাংসদ নাঈমুর রহমান দুর্জয়, জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন, কর্নেল মালেক মেডিক্যাল কলেজের অধ্যক্ষ জাকির হোসেন, ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুলতানুল আজম খান আপেল, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম সারোয়ার ছানু, সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন।
সূত্র : ইউএনবি

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম