• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

ধর্মের নাম নিয়ে কোনো ফ্যাসিবাদ সহ্য করব না: অর্থ প্রতিমন্ত্রী

প্রকাশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ ৪:২৫
আপডেট: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ ৪:২৫

 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ছবি : প্রতিনিধি
ধর্মের নাম নিয়ে কোনো ফ্যাসিবাদ সহ্য করব না বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি।

তিনি বলেন, ‘বাংলাদেশে একটি উগ্রদক্ষিণপন্থা মাথাচারা দিয়ে উঠছে, যা দেশের ভালো চায় না।’

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে গণসংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি।

ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসেন সংসদ সদস্য জোনায়েদ সাকি, প্রতিমন্ত্রী হওয়ায় বাঞ্ছারামপুর সরকারি এস. এম. পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে তাকে সংবর্ধনা প্রদানের আয়োজন করে উপজেলা বিএনপি।

জোনায়েদ সাকি বলেন, ‘একদিকে যেমন জাতিবাদী ফ্যাসিবাদ আমরা মোকাবিলা করেছি, আজকে ধর্মের কোনো নাম নিয়ে কোনো ফ্যাসিবাদও আমরা সহ্য করব না। যদি সেটা আমাদের করতে হয়, বিএনপির নেতৃত্বে আমাদের যে ঐক্য, সেই ঐক্য সারাদেশে বজায় রাখতে হবে। সেই ঐক্য বজায় থাকলে, বাংলাদেশ হবে একটি গণতান্ত্রিক, সার্বভৌম দেশ, যেখানে সবার ন্যায্য অংশ পাওয়ার সুযোগ থাকবে, ন্যায় বিচারের বাংলাদেশ হিসেবে আমরা তৈরি হতে পারব।’

তিনি আরও বলেন, ‘আমরা কীভাবে ঐক্যবদ্ধ থাকতে পারি, কীভাবে এমন রাজনৈতিক নেতৃত্ব তৈরি করতে পারি যারা জনগণের কাছে শক্তি নিয়ে হাজির হবে, যাতে কোনো অপশক্তি আর মাথাচারা দিয়ে উঠতে না পারে।’

তিনি আরও জানান, জনগণের ভোটে নির্বাচিত বিএনপির নেতৃত্বে যুগপৎ জোট সরকার, প্রধানমন্ত্রী তারেক রহমান শপথ গ্রহণের পর অক্লান্ত পরিশ্রম করছেন কীভাবে নির্বাচনি অঙ্গীকার পূরণ করা যায়। ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, ১০ হাজার টাকা সুদসহ কৃষি ঋণ মওকুফ, ইমামসহ অন্যান্য ধর্মালম্বীদের পুরোহিতদের জন্য ভাতার ব্যবস্থা সবগুলো কাজের পাইলট প্রজেক্ট দ্রুত বাস্তবায়ন শুরু হচ্ছে।

বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম এ খালেক।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম