• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

নতুন আইজিপি হচ্ছেন র‍্যাব প্রধান

প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২ ২:২৮
আপডেট: বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২ ২:২৮

 

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের চাকরির মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩০ সেপ্টেম্বর। তাই কে হচ্ছেন নতুন আইজিপি। নাকি বর্তমান আইজিপিকেই বহাল রাখা হবে। এ নিয়ে ছিল নানা জল্পনা-কল্পনা। কিন্তু সবকিছুকে পেছনে ফেলে শেষ পর্যন্ত কার হাতে যাচ্ছে বাংলাদেশ পুলিশের কর্তৃত্ত্বের ভার, তা জানা গেল।

এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‍্যাব এর মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন হতে যাচ্ছেন বাংলাদেশ পুলিশের ৩১তম মহাপরিদর্শক (আইজিপি)। একাধিক দায়িত্বশীল সূত্র ব্রেকিং নিউজকে এই তথ্য নিশ্চিত করেছে।

শুধু তাই নয়। সূত্রটি জানিয়েছে, বৃহস্পতিবারই এই সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হবে।

অতিরিক্ত আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন র‍্যাবের মহাপরিচালক হিসেবে যোগদানের আগে সিআইডি প্রধান হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেন। বিসিএস অষ্টম ব্যাচের এই কর্মকর্তার গ্রামের বাড়ি সুনামগঞ্জ।

এছাড়া, র‌্যাব প্রধানের পদে স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম