• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

নতুন বাড়ি কিনলেন অনন্যা, আদিত্যর সঙ্গে ‍লিভ ইনের পরিকল্পনা?

প্রকাশ: শনিবার, ১১ নভেম্বর, ২০২৩ ৬:৫৪
আপডেট: শনিবার, ১১ নভেম্বর, ২০২৩ ৬:৫৪

 

বিনোদন ডেস্ক

বলিউডের সুন্দরী অভিনেত্রী অনন্যা পাণ্ডে। যেদিকে তাকাবেন, সেদিকেই শুধু অনন্যার নাম। বিমানবন্দর থেকে দিওয়ালি পার্টি। অনন্যার থেকে চোখ সরানো দায়। এদিকে ঝুলিতে নায়িকার একটাও হিট ছবি নেই। তবুও গুঞ্জন পাড়ায় সুপারহিট। একেই বলে প্রেমের ম্যাজিক। আদিত্য রায় কাপুরের হাত ধরে টুকটুক করে বলিপাড়ার খবরে দর বাড়িয়ে চলেছেন দুষ্টুমিষ্টি নায়িকা। আর এবার এমন দর বাড়ল যে, সদ্য বলিপাড়ায় পা রাখা মেয়ে, কিনে ফেললেন বিলাসবহুল বাড়ি!

ধনতেরসের দিনে অনন্যা পাণ্ডে নতুন বাড়ি কেনার খবর শেয়ার করেছেন সোশাল মিডিয়ায়। তিনি লিখেছেন, “আমার নিজের বাড়ি। আমার নতুন শুরু আপনাদের সবার ভালোবাসা চাই।”

সোশাল মিডিয়ায় অনন্যার এই পোস্ট দেখে ফের হইচই। গুঞ্জনে ছড়িয়ে পড়া খবর অনুযায়ী, অনন্যা নাকি এবার বাবার বাড়ি ছেড়ে নিজের বাড়িতেই থাকতে চলেছেন। শোনা যাচ্ছে, তাঁর নাকি লিভ ইন সম্পর্কে থাকার প্ল্যান। আর লিভ ইন পার্টনার নাকি আদিত্য রায় কাপুরই! তবে এ ব্য়াপারে কিন্তু স্পিক টি নট অনন্যা ও আদিত্য দুজনেই।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম