• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

না’গঞ্জ সিটি কর্পোরেশনের ভবনে দেশীয়অস্ত্রহাতে অটোচালকদের হামলা : আহত-৮

প্রকাশ: সোমবার, ১২ মে, ২০২৫ ১০:২৮
আপডেট: সোমবার, ১২ মে, ২০২৫ ১০:২৮

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর ভবনে হামলা চালিয়েছেন অটোরিকশা চালকেরা। এ ঘটনায় সিটি কর্পোরেশনের স্টাফসহ অন্তত আটজন আহত হয়েছেন। এসময় প্রায় দেড় ঘন্টা নগরভবন অবরুদ্ধ করে রাখেন হামলাকারীরা।
সোমবার (১২ মে) দুপুরে নগর ভবনে এই হামলার ঘটনা ঘটে। এসময় দেশীয় অস্ত্র নিয়ে নগর ভবনের ভেতরে ঢুকে ব্যাপক হামলা ও ভাংচুর চালায়। নগর ভবনের স্টাফরা হামলাকারীদের বাধা দিতে আসলে তাদের উপরো হামলা চালায় তারা। এসময় তাদের পিটিয়ে, কুপিয়ে আহত করেন অটোচালকরা।
হামলায় গুরুতর আহতরা হলেন, সিটি করপোরেশনের সুপারভাইজার সম্রাট ইসলাম, যানজট নিরসন কর্মী শাওন, লিটন, পলাশ।
এর আগে গ্রীন এন্ড ক্লিন নারায়ণগঞ্জের অংশ হিসেবে ও শহরে যানজট নিরসনে মূল শহরে অটোরিকশা চলাচলে বিধি নিষেধ আরোপ করে জেলা প্রশাসন ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশন। শহরের প্রবেশ পথগুলোতে অনুমোদন হীন অটোরিকশা প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়।
এদিকে বিগত কয়েকমাস যাবৎ শহরে অবাধ প্রবেশাধিকার চেয়ে আন্দোলন করছিল অটোরিকশা চালকেরা। এর আগে চাষাঢ়ায় সড়ক অবরোধ ও নগরভবন ঘেরাওয়ের মত কর্মসূচি পলন করেছে অটোরিকশা চালকেরা। সোমবার দুপুরে এর জেরেই অটোচালকেরা নগর ভবনের সামনে আন্দোলন শুরু করেন। আন্দোলনের এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে নগর ভবনে হামলা চালায় তারা।
হামলায় আহত ছাত্ররা জানান, তারা বিভিন্ন দাবিতে মানববন্ধন করছিল এবং সিটি কর্পোরেশনের কর্মীরা তাদের সহযোগিতা করছিলেন। কিন্তু হঠাৎ করেই অটোরিক্সা চালকরা তাদের উপর চড়াও হয় এবং এলোপাথাড়ি মারধর শুরু করে।তারা আরো জানায়, হামলাকারীদের হাতে ধারালো অস্ত্র দেখা গেছে, যা পরিস্তিতিকে আরও ভয়াবহ করে তোলে।
সিটি করপোরেশনের কর্মকর্তারা জানান, এর আগেও বিভিন্ন সময় বিরুদ্ধে যাত্রী হয়রানি, অতিরিক্ত ভাড়া আদায় এবং সড়কে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ উঠেছে অটোচালকদের বিরুদ্ধে। আজকের এই ন্যক্কারজনক হামলার ঘটনায় সাধারণ মানুষ ও সিটি কর্পোরেশনের স্টাফদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী জাকির হোসেন জানান, কোন ধরনের উস্কানি ছাড়াই এ হামলা করে হামলাকারীরা। তারা সন্ত্রাসী কায়দায় দেশীয় অস্ত্রসহ হামলা চালায় এবং আমাদের কর্মকর্তা কর্মচারী, ছাত্র প্রতিনিধিদের গুরুতর আহত করে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম