• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

নারায়ণগঞ্জে স্ত্রীকে গলাকেটে হত্যার তিন বছর পর স্বামীর মৃত্যুদন্ড

প্রকাশ: সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪ ৭:৪০
আপডেট: সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪ ৭:৪০

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের ফতুল্লায় পারিবারিক কলহের জেরে স্ত্রী তানজিদা আক্তার পপি নামে এক গৃহবধূকে হত্যার দ্বায়ে স্বামীকে মৃত্যুদÐ দিয়েছেন আদালত।
সোমবার (২৫ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ আসামির উপস্থিতিতে ওই রায় ঘোষণা করেন। তথ্যটি এ প্রতিবেদককে নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের ইন্সপেক্টর মো. কাইউম খান। মৃত্যুদÐপ্রাপ্ত স্বামীর নাম হীরা চৌধুরীকে (৩৩)। সে ফতুল্লা থানার পূর্ব লামাপাড়ার ওমর চৌধুরী তুহিনের ছেলে। সেই সঙ্গে নিহত তানজিদা আক্তার পপি ফতুল্লার বক্তাবলীর রাজাপুরের মৃত আলী আশরাফের মেয়ে।
কোর্ট পুলিশের ইন্সপেক্টর (ইনচার্জ) মো. কাইউম খান বলেন, ২০২১ সালে উভয় পরিবারের সম্মতিতে হীরা চৌধুরীর সঙ্গে তানজিদা আক্তার পপির বিয়ে হয়। পারিবারি কলহের জেরে স্ত্রীকে গলাকেটে হত্যা করেছেন তারই স্বামী। এ ঘটনায় ২০২১ সালের ২৬ মে ফতুল্লার থানায় ভিকটিমের ছোট ভাই মো. শাকিল মামলা করেন। হত্যা মামলায় হীরা চৌধুরীকে মৃত্যুদÐ দিয়েছেন আদালত। আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম