• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

নারায়ণগঞ্জ দেশের সবচেয়ে সুন্দরসিটিতে পরিনত হবে : দিপু ভূঁইয়া

প্রকাশ: শনিবার, ১০ মে, ২০২৫ ৪:২৪
আপডেট: শনিবার, ১০ মে, ২০২৫ ৪:২৪

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক নারায়ণগঞ্জ
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ জেলা বিএনপির প্রথম যুগ্ম আহŸায়ক ও নারায়ণগঞ্জ চেম্বারের সভাপতি মোস্তাফিজুর রহমান ভ‚ঁইয়া দিপু বলেছেন, ডিসি সাহেব বলেছিল নারায়ণগঞ্জকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে গ্রীন এন্ড ক্লিনের আওতায় নিয়ে আসবে। আজ থেকে এ কর্মসূচি শুরু হচ্ছে। আমি বিশ্বাস করি নারায়ণগঞ্জ দেশের সবচেয়ে সুন্দর সিটিতে পরিনত হবে।
শনিবার (১০ মে) সকালে গ্রীন এন্ড ক্লীন নারায়ণগঞ্জ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি বলেন, আমি জেলা প্রশাসককে নারায়ণগঞ্জ জেলা বিএনপি ও চেম্বারের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটি অনুষ্ঠানের জন্য। আমি ডিসি সাহেবের সাথে প্রথম যখন দেখা করেছি তখনই বুঝেছি যে উনাকে দিয়ে নারায়ণগঞ্জকে চেঞ্জ করা যাবে। কারণ উনি বিষয়গুলো ভিজুয়ালি দেখতে পারে কীভাবে কাজ করা যায়।
নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি দিপু আরো বলেন, বায়ু দুষণে বাংলাদেশ অনেক পিছিয়ে পড়েছে। আমরা যদি গাছ না লাগাই, নদী দখলমুক্ত না রাখি আমাদের পরবর্তী প্রজন্ম এদেশে থাকতে পারবে না। তাই আমি চাই আমাদের প্রশাসনকে নিয়ে বিএনপি ও আমাদের চেম্বারের ব্যাবসায়ীদের নিয়ে আমরা সবাই মিলে নারায়ণগঞ্জকে দেশের মডেল জেলা হিসেবে তৈরির জন্য কাজ করবো।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম