• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

নিউইয়র্কে ভারতের পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক

প্রকাশ: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪ ১০:২৮
আপডেট: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪ ১০:২৮

 

জনতার আওয়াজ ডেস্ক
ভারতের পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। মঙ্গলবার নিউইয়র্কে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড.এস জয়শঙ্করের সঙ্গে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে নিউইয়র্কে বৈঠক করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় একথা জানিয়েছে।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) জানিয়েছে, ‘সোমবার নিউইয়র্কে ৭৯তম জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশন (ইউএনজিএ)-র ফাঁকে তারা বৈঠক করেন।’জয়শঙ্কর বৈঠকের পরে তার এক্স হ্যান্ডেলে বলেন, ‘আজ সন্ধ্যায় নিউইয়র্কে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সাথে একটি বৈঠক হয়েছে। বৈঠকে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর আলোকপাত করা হয়েছে।’
পররাষ্ট্র উপদেষ্টা ৭৯তম ইউএনজিএ-তে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদলে রয়েছেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম