• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

নির্বাচনে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ করেছি, এটা তুলবো’

প্রকাশ: শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪ ১:০৮
আপডেট: শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪ ১:০৮

 

নাটোর প্রতিনিধি

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ বলেছেন, এইটুক অন্যায় করবো, আর করবো না। নির্বাচনে ১ কোটি ২৬ লাখ টাকা আমি খরচ করেছি, এটা তুলবো। এটা আমি তুলবো, যেভাবে হোক এটা আমি তুলবো।

গত মঙ্গলবার (২৬ মার্চ) লালপুর উপজেলা প্রশাসনের আয়োজিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম বলেন, আপনার টাকা আমার প্রকল্প থেকে দিয়েছি। আমি তো বাড়ির জমি বিক্রি করে দেইনি। আমার বেতন-ভাতার টাকাটাও দেইনি। আমার ৫ বছরের বেতন-ভাতার ১ কোটি ২৬ লাখ টাকা ছাড়া আমার কোনো সম্পদ ছিল না। আগামীতেও থাকবে না। তবে ১ কোটি ২৬ লাখ টাকা আমি খরচ করেছি, এটা তুলবো। এটা আমি তুলবো, যেভাবেই হোক এটা আমি তুলবো। এইটুক অন্যায় করবো, আর করবো না।

তিনি বলেন, ২৫ লাখ টাকা ব্যাংকে জমা দিয়েছি। ট্যাক্স-ফ্রি গাড়ি কিনেছিলাম ২৭ লাখ টাকা দিয়ে। আমি চাইলে ১ কোটি টাকা দিয়ে কিনতে পারতাম। যেহেতু আমার টাকা নাই, আমি ২৭ লাখ টাকা দিয়ে কিনেছিলাম। এবার আমি কিনব, ওই টাকা দিয়ে কিনব। ওই টাকা, আমি তুলে নেবো এবার। নিয়ে আর কিছু করবো না। খালি এই এক কোটি ২৬ লাখ টাকা তুলব।

এ সংসদ সদস্য আরও বলেন, আমার প্রকল্প থেকে আগে সাইকেল দিছি, দরকার হলে মোটরসাইকেল দেব অসুবিধা নাই। আমি অন্যায় করবো না। যার টাকা তাকে দেব।

এ বিষয়ে কথা বলতে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শারমিন আখতারকে একাধিকার কল করলেও তিনি ফোন রিসিভ করেনি।

এ বিষয়ে সংসদ সদস্য আবুল কালাম আজাদ বলেন, আমি তো তা বলিনি। আমি বলেছি, মানুষের তো নির্বাচনে খরচ হয়। সেই খরচের কথা এমনিতে যুক্তি হিসেবে বলেছি। আমি মানুষের উন্নয়নে, কল্যাণে নিঃস্বার্থভাবে কাজ করছি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নৌকা প্রতীকের প্রার্থীকে হারিয়ে জয় লাভ করেন তিনি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম