• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

নুরের ওপর হামলাকারীদের গ্রেপ্তারে সরকার গড়িমসি করছে

প্রকাশ: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫ ৩:৫৩
আপডেট: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫ ৩:৫৩

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

সরকার নুরুল হক নুরের ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও উন্নত চিকিৎসার জন্য বিদেশ নিতে গড়িমসি করছে বলে অভিযোগ করেন গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই অভিযোগ করেন তিনি।

মামুন বলেন, নুরের নাক ও মস্তিষ্কে গুরুতর আঘাত লেগেছে। দীর্ঘমেয়াদি চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়া জরুরি। কিন্তু তাকে বিদেশ না নিয়ে এবং হামলাকারীদের গ্রেপ্তার না করে এই অন্তর্বর্তীকালীন সরকার টালবাহানা শুরু করেছে।

তিনি আরও বলেন, ঢাকা মেডিকেলে চিকিৎসায় তারা সন্তুষ্ট হলেও দীর্ঘমেয়াদি চিকিৎসার জন্য বিদেশে নেওয়া জরুরি। কিন্তু সরকার এ বিষয়ে কোনো বাস্তব পদক্ষেপ নিচ্ছে না। একইসঙ্গে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের বিষয়ে এখনো দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখছি না।

এর আগে গত ২৯ আগস্ট রমনার বিজয়নগর এলাকায় জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের মধ্যে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত হন সংগঠনটির সভাপতি নুরুল হক নূর। এরপর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক নাম্বার কেবিনে তার চিকিৎসা চলছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম