• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

নোয়াখালীতে আগ্নেয়াস্ত্র-কার্তুজসহ দুই তরুণ গ্রেফতার

প্রকাশ: মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩ ৫:৪২
আপডেট: মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩ ৫:৪২

 

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে আগ্নেয়াস্ত্র-কার্তুজসহ দুই তরুণকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার মো.আজিম (২১) উপজেলার চৌমুহনী পৌরসভার নম্বর ওয়ার্ডের কিসমত করিমপুর এলাকার সওদাগর বাড়ির মৃত বেল্লাল হোসেনের ছেলে ও মো. হাসান (২১) নাটেশ্বর ইউনিয়নের নাটেশ্বর গ্রামের ফরাজী বাড়ির মো.আবু তাহেরের ছেলে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) ভোর রাতের দিকে চৌমুহনী পৌর এলাকার ডিবি রোডের মিয়ামী আবাসিক হোটেলের সামনের সড়ক থেকে তাদের গ্রেফতার করে। এ সময় পুলিশ একটি দেশীয় তৈরী এলজি ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করে।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুই অস্ত্রধারীকে পুলিশ গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা নেওয়া হয়েছে। ওই মামলায় আসামিদের গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হয়। বিচারক তাদের কারাগারে প্রেরণের আদেশ দেয়।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম