• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

নোয়াখালীতে ইয়াবা সেবন নিয়ে বিরোধ, অটোরিকশা চালক গুলিবিদ্ধ

প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪ ৬:৩৫
আপডেট: বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪ ৬:৩৫

 

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর বেগমগঞ্জে ব্যাটারী চালিত এক অটোরিকশা চালককে এলোপাতাড়ি গুলি করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। এতে ওই চালক হাতে,বুকে ও মাথায় গুলিবিদ্ধ হয়েছে।

গুলিবিদ্ধ শহীদুল ইসলাম (২৭) উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের দিপপুর গ্রামের দাই বাড়ির আবুল কালামের ছেলে।

বুহস্পতিবার (২৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে আলাইয়াপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের দিপপুর গ্রামের এরাদ উল্যা মুন্সি বাড়ি সংলগ্ন পোলের ওপর এ ঘটনা ঘটে। বর্তমানে আহত অটোরিকশা চালক ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

গুলিবিদ্ধ অটোচালকের বড় ভাই মো.মহিন অভিযোগ করে বলেন, কিশোর গ্যাং রকি বাহিনীর সদস্যরা তাদের নতুন বাড়িতে বসে ইয়াবা সেবন করত। তার ভাই শহীদ তাদের বাড়িতে বসে তাদের ইয়াবা সেবন করতে বারণ করে। এ নিয়ে কিশোর গ্যাং রকি বাহিনীর সদস্যরা তার ওপর ক্ষুদ্ধ হয়ে উঠে। আজ বেলা সাড়ে ১১টার দিকে নিজ বাড়ি থেকে চন্দ্রগঞ্জ বাজার যাওয়ার পথে কিশোর গ্যাং রকি বাহিনীর সদস্য সাদ্দাম (২৮) তার গতিরোধ করে। একপর্যায়ে শহীদকে লক্ষ্য করে এলাপাতাড়ি গুলি ছুড়লে সে শরীরের বিভিন্নস্থানে গুলিবিদ্ধ হয়।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পূর্ব শক্রতার জের ধরে এ ঘটনা ঘটেছে। তবে কোনো বাহিনী এমন ঘটনা ঘটিয়েছে বলে আমার জানা নেই। তবে তদন্ত শেষে এ বিষয়ে পরে বিস্তারিত জানা যাবে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম