• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

প্রধান উপদেষ্টাকে দুদু : পদত্যাগ করে ছাত্রদের দলের দায়িত্ব নিন

প্রকাশ: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ ১২:৫৬
আপডেট: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ ১২:৫৬

 

জনতার আওয়াজ ডেস্ক
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে পদত্যাগ করে ছাত্রদের রাজনৈতিক দলের দায়িত্ব নিতে আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, ‘ছাত্ররা একটি রাজনৈতিক দল গঠন করেছে, যার বিরোধিতা অনেকেই করেছে, কিন্তু আমরা করিনি। ড. ইউনূস সত্যবাদী, সাহসী ও বিবেকবান মানুষ। তার যেহেতু এতই বিবেক, তাহলে উনাকে বলতে চাই, পদত্যাগ করে দলের দায়িত্ব গ্রহণ করুন। নির্বাচনে অংশ নিন। জনগণ ভোট দিলে বিএনপি আপনাকে সর্বপ্রথম অভিনন্দন জানাবে।’

জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদ কর্তৃক ‘সংস্কার, জাতীয় নির্বাচন ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু আরও বলেন, ‘বিএনপির ৫০ লাখ কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। বেগম খালেদা জিয়াকে চিকিৎসাহীন অবস্থায় জেল খাটতে হয়েছে। বিএনপি যে চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে, অন্য কোনো রাজনৈতিক দল এমন চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবে না। বিএনপি রাস্তায় নামার আগেই নির্বাচন দিন। নইলে বলতে চাই, হাসিনার দিকে একটু তাকান। বিএনপি প্রতিবারই জনগণের সমর্থন ও ভালোবাসা নিয়েই ক্ষমতায় এসেছে। সুতরাং ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে।’

বিএনপির এই নেতা আরও বলেন, ‘শহিদ জিয়া প্রমাণ করে গেছেন, একটা মানুষ রাষ্ট্রের জন্য কতটা নিবেদিতপ্রাণ হতে পারে। তার হাত ধরে যে রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হয়েছে, তা ফ্যাসিস্ট আওয়ামী লীগের জন্য হুমকিস্বরূপ। কারণ, বিএনপির একমাত্র পছন্দের বিষয় হলো গণতন্ত্র। শেখ মুজিবের সাড়ে তিন বছরে ক্ষমতা ছিল ফ্যাসিজমের চূড়ান্ত বহিঃপ্রকাশ। সদ্য স্বাধীন দেশে বিরোধী দলকে দাঁড়াতেই দেওয়া হয়নি। সর্বহারা পার্টির সিরাজ শিকদারকে ক্রসফায়ারে মেরে ফেলা হয়েছিল। দুর্ভিক্ষের লাখ লাখ মানুষ মারা গিয়েছিল। অথচ তখন তিনি তাঁর ছেলে শেখ কামালকে স্বর্ণমুকুট পরিয়ে বিয়ে করিয়েছিলেন। শেখ মুজিব সব রাজনৈতিক দলকে ব্যান করে দিয়েছিলেন।’

এ আলোচনা সভায় নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদের সভাপতি এস এম মিজানুর রহমানের সভাপতিত্বে আরও ছিলেন সাংবাদিক মোস্তফা কামাল মজুমদারসহ অনেকে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম