• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে জামায়াত

প্রকাশ: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫ ৩:১৫
আপডেট: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫ ৩:১৫

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
সোমবার নির্বাচন ভবনে দুপুর সোয়া ১২টার দিকে দলটির সঙ্গে বৈঠকে বসে ইসি। এতে গণভোটসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।

বৈঠকে উপস্থিত আছেন— প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে চারজন নির্বাচন কমিশনার এবং ইসি সচিব।

অন্যদিকে, জামায়াতের পক্ষে নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন এএইচ এম হামিদুর রহমান আযাদ, অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার এবং মতিউর রহমান আকন্দ।

জানা গেছে, ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের সার্বিক প্রস্তুতি নিয়ে এই বৈঠকে আলোচনা করবে। জামায়াতের পক্ষ থেকে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে কমিশনের সঙ্গে দলের আলোচনার প্রেক্ষিতে নানা সুপারিশও ইসির আলোচনায় উঠে আসার কথা রয়েছে।

বৈঠক প্রসঙ্গে জামায়াত নেতা অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার বলেন, সামনে নির্বাচন রয়েছে। সার্বিক প্রস্তুতির বিষয় এই বৈঠকে আলোচনা হবে। বৈঠক শেষে ব্রিফিং করা হবে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম