• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

প্রযোজককে হুমকি, নায়িকা পলির বিরুদ্ধে জিডি

প্রকাশ: মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪ ৩:১৫
আপডেট: মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪ ৩:১৫

 

বিনোদন ডেস্ক

নব্বই দশকের চিত্রনায়িকা পলি। এবার এই নায়িকার বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন প্রযোজক তাহেরা ফেরদৌস জেনিফার। এই প্রযোজককে জানে মেরে ফেলা সহ এসিড মারার হুমকি দিয়েছেন পলি, এমনটাই সাধারণ ডায়েরিতে উল্লেখ করেছেন জেনিফার। গত ২০ ফেব্রুয়ারি বনানী থানায় পলির বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেছেন জেনিফার। জিডি নং ১৪৯৮। জিডিতে প্রযোজক জেনিফার উল্লেখ করেছেন, ২০ ফেব্রুয়ারি সন্ধ্যায় অনুমানিক ৭ ঘটিকার সময় বিবাদী চিত্রনায়িকা রিয়ানা পারভীন পলি একজন অপরিচিত লোক সহ আমার বনানী থানাধীন বাসায় এসে ড্রইং রুমে ঢুকে আমার ২ জন অতিথি মো. ওসমান গনি বাপ্পি এবং মুরাদ চৌধুরীদের সামনে আমাকে অকথ্য ভাষায় গালি গালাজ সহ ভয়ভীতি হুমকি প্রদর্শন করে এবং আমাকে জানে মেরে ফেলা সহ এসিড মারবে বলে হুমকি দেয়। এর তিন চার দিন আগে একটি অপরিচিত নম্বর থেকে আমাকে একই রকম হুমকি দেয়। ২০০১ সালে মোহাম্মদ হোসেনের ‘ফায়ার’ সিনেমায় প্রয়াত মান্নার নায়িকা হিসেবে অভিষেক ঘটে পলির। এর পর তিনি ১১৩টি চলচ্চিত্রে অভিনয় করেন।
অন্যদিকে উপস্থাপক, প্রযোজক, মডেল, অভিনেত্রী ও ব্যবসায়ী তাহেরা ফেরদৌস জেনিফার সরকারি অনুদানে নির্মিত ‘আশীর্বাদ’ সিনেমার সহ-প্রযোজক। সিনেমাটি ২০২২ সালের আগস্টে প্রেক্ষাগৃহে মুক্তি পায়।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম