• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ৪৭,৫০০ মামলায় আটকে আছে ১.৭৩ লাখ কোটি টাকা

প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ ১:৩০
আপডেট: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ ১:৩০

 

দেশের ছয় রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অনাদায়ী ঋণসংক্রান্ত প্রায় ৪৭ হাজার ৫০০ মামলা সারাদেশে বিচারাধীন এবং এসব মামলার কারণে আটকে আছে প্রায় ১ লাখ ৭৩ হাজার কোটি টাকা।

ব্যাংক ছয়টি হলো—সোনালী, রূপালী, অগ্রণী, জনতা, বেসিক ও বিডিবিএল।

বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরীণ তথ্য অনুযায়ী, চলতি বছরের জুন পর্যন্ত ঋণ আদায় সংক্রান্ত বিশেষ আদালত অর্থঋণ আদালতে প্রায় ১৪ হাজার মামলা বিচারাধীন ছিল। বিচারাধীন এই মামলাগুলোর মোট অংক ১ লাখ ৫৬ হাজার কোটি টাকার বেশি। এটি মোট আড়কে থাকা অর্থের প্রায় ৯০ শতাংশ।

তবে, সবচেয়ে বেশি ৩২ হাজার মামলা সরকারি সংস্থার পাওনা অনাদায়ী নিয়ে দায়ের করা। যদিও এসব মামলার সঙ্গে সংশ্লিষ্ট অর্থের পরিমাণ ০ দশমিক ২ শতাংশ।

অন্যদিকে রিট পিটিশনের সংখ্যা প্রায় ১ হাজার ২০০ এবং এর সঙ্গে জড়িত প্রায় ৯ শতাংশ অর্থ।

২০২৪ সালের ডিসেম্বরে মামলার কারণে আটকে ছিল প্রায় ৯৫ হাজার কোটি টাকা, যা ২০২৬ সালের জুনে বেড়ে ১ লাখ ৭৩ হাজার কোটি টাকায় দাঁড়িয়েছে। এই অংক ৮০ শতাংশের বেশি বেড়েছে।

২০২৫ সালের ডিসেম্বরে এই অংক ছিল ১ লাখ ৪২ হাজার কোটি টাকা এবং ২০২৬ সালের মার্চে ছিল প্রায় ১ লাখ ৭০ হাজার কোটি টাকা।

ব্যাংক খাত সংশ্লিষ্টদের মতে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার ঘনিষ্ঠ ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো ব্যাপক হারে খেলাপি হওয়ায় ঋণ আদায়ে ব্যাংকগুলো আইনি ব্যবস্থা জোরদারে বাধ্য হয়েছে।

বিচারাধীন মামলার বড় অংশই জনতা ব্যাংকের। এই ব্যাংকের মামলা সংশ্লিষ্ট অর্থের পরিমাণ ২০২৪ সালের ডিসেম্বরে ছিল ২৮ হাজার ৮৯৯ কোটি টাকা। এক বছর পর তা ৭০ হাজার ৯৬৫ কোটি টাকায় পৌঁছায় এবং এ বছরের মার্চে দাঁড়ায় ৯৭ হাজার ৩৩৯ কোটি টাকায় এবং জুনে ১ লাখ কোটি টাকা ছাড়িয়ে যায়।

সবচেয়ে বেশি ১৯ হাজার ৮৩২ বিচারাধীন মামলা অগ্রণী ব্যাংকের। ২০২৪ সালের ডিসেম্বরে এই ব্যাংকের মামলা ছিল ১৭ হাজার ৩৯২। বিডিবিএলের মামলা ৬০ শতাংশের বেশি বেড়ে ৫৬৮টি থেকে ৯১৪টিতে দাঁড়িয়েছে, যদিও অর্থের পরিমাণ কমেছে।

খাতসংশ্লিষ্টরা জানান, সাম্প্রতিক বছরগুলোতে মামলার চাপ বাড়লেও সে অনুপাতে অর্থ ঋণ আদালতের সংখ্যা বাড়েনি, তাই এসব আদালতের সংখ্যা বাড়ানো উচিত।

খেলাপি ঋণের মামলা দ্রুত নিষ্পত্তি এবং ঋণ আদায় জোরদার করতে বাংলাদেশ ব্যাংক অর্থ ঋণ আদালত আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন গভর্নর মো. মোস্তাকুর রহমান।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম