• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

বচ্চন পরিবারের সঙ্গে ছবি পোস্ট দিয়ে গুঞ্জনে পানি ঢাললেন ঐশ্বরিয়া

প্রকাশ: শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩ ৫:৫৪
আপডেট: শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩ ৫:৫৪

 

বিনোদন ডেস্ক

তাহলে কি ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা? বচ্চন পরিবারের অশান্তির নেপথ্য়ে কি ঐশ্বরিয়ারেই কোনও দোষ? নাকি সব দোষ নিজের কাঁধে নিয়ে ফের সংসারে মন দিতে চাইছেন জুনিয়ার ঘরনি! হ্যাঁ, সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ছবি ঘিরেই নানা জল্পনা। যে ঐশ্বরিয়া, অমিতাভের জলসা ছেড়ে মায়ের বাড়িতে উঠেছেন, সে ঐশ্বরিয়া ছবি তুললেন গোটা বচ্চন পরিবারের সঙ্গে! তাও আবার মেয়ে আরাধ্যার জন্মদিনে।

১৬ নভেম্বর ছিল ঐশ্বরিয়া ও অভিষেকের একমাত্র কন্য়া আরাধ্য়ার জন্মদিন। দাদু অমিতাভ, নাতনির জন্মদিনে একটিও শব্দ খরচ করেননি। তবুও ঐশ্বরিয়া, বচ্চন পরিবারের সবার সঙ্গে মেতে উঠলেন মেয়ের বার্থডে পার্টিতে। ছবি দেখে সবাইকে তো বেশ খুশি খুশিই লাগছে। তাহলে কি বচ্চন পরিবারের কোন্দল মিটে গিয়েছে, নাকি সংসারের অশান্তিকে সবার থেকে লুকিয়ে রাখার জন্য়ই এমন ছবি তুলেছেন ঐশ্বরিয়া!

গুঞ্জন বলছে, বচ্চন পরিবারের সঙ্গে নাকি অশান্তি মেটানোর জন্য় চেষ্টা চালাচ্ছেন অভিনেত্রী। ঐশ্বরিয়াই নাকি এগিয়ে এসেছেন বিবাদে ইতি টানতে। এমনকী, শোনা যাচ্ছে, শাশুড়ি জয়া বচ্চনের সঙ্গে আলাদাভাবেও নাকি কথা বলছেন অভিষেক ঘরনি।

প্রসঙ্গত, মেয়ে আরাধ্যাকে নিয়ে অমিতাভের জলসা ছেড়েছেন অভিষেক ঘরনি। সূত্র বলছে, ঐশ্বরিয়ার এই বাড়ি থেকে বেরিয়ে যাওয়াটা একেবারেই স্বাভাবিক ঘটনা নয়। কানাঘুষোয় শোনা যাচ্ছে, শাশুড়ি জয়া ও ননদ শ্বেতা নন্দার সঙ্গে কথা কাটাকাটির জেরেই নাকি বাড়ি ছাড়া হয়েছেন ঐশ্বরিয়া ও আরাধ্যা। তবে অভিষেক, জয়া, অমিতাভ কেউই এই নিয়ে মুখ খুলতে নারাজ। তবে সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই ছবি কিন্তু একেবারেই অন্যকথা বলছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম