• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

বর্তমান অগণতান্ত্রিক সরকার মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্রকে ধ্বংস করেছে : এলডিপি

প্রকাশ: সোমবার, ১৬ জানুয়ারি, ২০২৩ ৪:৩৬
আপডেট: সোমবার, ১৬ জানুয়ারি, ২০২৩ ৪:৩৬

 

যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আজ সোমবার দুপুরে রাজধানীর পূর্বপান্থপথে এফডিসি সংলগ্ন এলডিপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। বিক্ষোভ মিছিলটি এলডিপি কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে মালিবাগ মোড়ে গিয়ে শেষ হয়।

মিছিলপূর্ব সমাবেশে এলডিপি নেতারা বলেন, বর্তমান অগণতান্ত্রিক সরকার মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্রকে ধ্বংস করেছে। স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করার যে স্বপ্ন, সেই স্বপ্ন বর্তমান সরকার ভেঙে খানখান করে দিয়েছে। বাঙালি জাতির সমস্ত অর্জনগুলোকে ধ্বংস করে ফেলেছে। বাংলাদেশ আজ গণতন্ত্রবিহীন। আমরা অধিকারবিহীন অবস্থার মধ্যে বিরাজ করছি। গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য অবৈধ শেখ হাসিনা সরকারের পতনের বিকল্প নেই।

বক্তারা সরকারের উদ্দেশ্যে বলেন, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিয়ে অবিলম্বে পদত্যাগ করুন। নিজেরা বাঁচুন এবং দেশ ও জনগণকে রক্ষা করুন।

বিক্ষোভ মিছিলে এলডিপির প্রেসিডিয়াম সদস্য ড. নেয়ামূল বশির, ড. আওরঙ্গজেব বেলাল, এড. এসএম মোরশেদ, উপদেষ্টা অধ্যক্ষ মাহবুবুর রহমান, অধ্যাপিকা কারিমা খাতুন, যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি, ঢাকা মহানগর পশ্চিম এলডিপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাহাদাত হোসেন মানিক, উত্তর এলডিপির সাধারণ সম্পাদক অবাক হোসেন রনি, ঢাকা মহানগর পূর্বের সাধারণ সম্পাদক অসিম ঘোষ, গণতান্ত্রিক যুবদলের সভাপতি আমান সোবহান, গণতান্ত্রিক শ্রমিক দলের সভাপতি মামুন, গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সভাপতি খালিদ বিন জসিম, গণতান্ত্রিক আইনজীবী ফোরামের সভাপতি অ্যাড. নূরে আলম, সাধারণ সম্পাদক অ্যাড. নিলু গণতান্ত্রিক ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান মাহবুব, গণতান্ত্রিক সাংস্কৃতিক দলের যুগ্ম আহবায়ক মাসুদ প্রমূখ উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম