• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

বলল বাংলাদেশ হাইকমিশন : লন্ডন মিশন নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার হ‌চ্ছে

প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ ১:৪৯
আপডেট: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ ১:৪৯

লন্ডন মিশন নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার হ‌চ্ছে
 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশের লন্ডন হাইকমিশনকে কেন্দ্র করে কিছু বিভ্রান্তিকর, অসত্য ও ভিত্তিহীন তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে লন্ডনের বাংলাদেশ হাইকমিশন। এতে মিশনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ভুল ধারণা ও বিভ্রান্তি সৃষ্টি হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

 

শুক্রবার (২৩ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে হাইকমিশন বলেছে, স্পষ্টভাবে উল্লেখ করা প্রয়োজন যে, বাংলাদেশ হাইকমিশন, লন্ডনের নিজস্ব ওয়েব পোর্টাল সম্পূর্ণ নিরাপদ ও সুরক্ষিত রয়েছে। মিশনের ওয়েব পোর্টালের নিরাপত্তা ও কার্যকারিতা সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য প্রচারের কোনো যৌক্তিক ভিত্তি নেই।

ভিসা-সংক্রান্ত সার্ভার ও সংশ্লিষ্ট প্রযুক্তিগত ব্যবস্থাপনা কেন্দ্রীয়ভাবে বাংলাদেশে অবস্থিত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে পরিচালিত হয়। ফলে ভিসা-সংক্রান্ত সার্ভারের পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও প্রযুক্তিগত ব্যবস্থাপনার ওপর বাংলাদেশ হাইকমিশন, লন্ডনের প্রত্যক্ষ নিয়ন্ত্রণ বা হস্তক্ষেপের সুযোগ নেই।

এ কারণে সার্ভার-সংক্রান্ত কোনো প্রযুক্তিগত সমস্যা বা কার্যক্রমের জন্য মিশনকে দায়ী করে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা সমীচীন নয়। ভিসা ও অন্যান্য কনস্যুলার সেবা প্রদানের ক্ষেত্রে আবেদনকারীর প্রয়োজনীয় কাগজপত্র এবং তথ্যাদি যথাযথভাবে পূরণ করা হলে বাংলাদেশ হাইকমিশন, লন্ডন যত দ্রুত সম্ভব সেবা প্রদান নিশ্চিত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করে থাকে।

 

বাংলাদেশ হাইকমিশন, লন্ডন যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের স্বার্থ সংরক্ষণ, কল্যাণ নিশ্চিতকরণ এবং তাদের প্রয়োজনীয় কনস্যুলার ও অন্যান্য সেবা প্রদানে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সুদৃঢ় সম্পর্ক বজায় রাখা, তাদের ন্যায্য অধিকার ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা প্রদান এবং বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে মিশন সর্বদা সচেষ্ট। এ লক্ষ্যে মিশন তার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ।

বাংলাদেশ হাইকমিশন লন্ডনের কার্যক্রম সম্পর্কে কোনো তথ্য, অভিযোগ বা সংশয় দেখা দিলে সংশ্লিষ্ট সকলকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্যের ওপর নির্ভর না করে মিশনের আনুষ্ঠানিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে প্রকৃত তথ্য যাচাই করার এবং প্রয়োজনে সরাসরি হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে হাইকমিশন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম