• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

বাংলাদেশকে আরও জলবিদ্যুৎ দিতে চায় নেপাল

প্রকাশ: সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪ ৫:০৬
আপডেট: সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪ ৫:০৬

 

জনতার আওয়াজ ডেস্ক
বাংলাদেশের বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন নেপালের পরিবেশমন্ত্রী আই বাহাদুর শাহী ঠাকুরি। এসময় বাংলাদেশকে আরও জলবিদ্যুৎ দিতে আগ্রহের কথা জানান নেপালের পরিবেশমন্ত্রী

আজারইবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত বিশ্ব জলবায়ু সম্মেলনে সোমবার (১৮ নভেম্বর) বাংলাদেশ প্যাভিলিয়নে বৈঠক শেষে এই তথ্য জানান সৈয়দা রিজওয়ানা হাসান।

পরিবেশ উপদেষ্টা বলেন, নেপাল বাংলাদেশকে আরও জলবিদ্যুৎ দিতে আগ্রহী। এই প্রক্রিয়ার জন্য বাংলাদেশ ভুটান, নেপাল ও ভারতের সঙ্গে আলোচনার প্রয়োজন আছে।

উপদেষ্টা জানান, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা নিয়ে মন্ত্রী পর্যায়ের একটি বৈঠক অনুষ্ঠিত হবে জানুয়ারিতে। বৈঠকে অংশ নেবে নেপাল, ভূটান ও বাংলাদেশ। এটি কোথায় হবে তা এখনো ঠিক হয়নি। ওই বৈঠকে আলোচনা হবে জলবায়ুর প্রভাব মোকাবেলার প্রশমন, অভিযোজন ও লস অ্যান্ড ড্যামেজ নিয়ে।

এছাড়া দক্ষিণ এশিয়ার দেশগুলোর সাথে লস অ্যান্ড ড্যামেজ নিয়ে এক হয়ে কাজ করার ওপর জোর দেন সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, ছোট দেশগুলোর জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা সক্ষমতা অনেক কম বড় দেশগুলোর চেয়ে।

এসময় নেপালের পররাষ্ট্রমন্ত্রী বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোতে জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রায় একই। জলবায়ু পরিবর্তন কোনো সীমানা মানে না। এর প্রভাব মোকাবেলায় আমাদের সবাইকে একই কাজ করতে হবে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম