• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

খেলা

বাংলাদেশকে হারিয়ে সিরিজে লিড নিল অজিরা

প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪ ৭:২৫
আপডেট: বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪ ৭:২৫

 

স্পোর্টস ডেস্ক

প্রথমবারের মত দ্বি-পক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। মিরপুরের মাঠে সফরকারীদের বিপক্ষে টসে জিতে টাইগ্রেসদের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। পরে বল হাতে দুর্দান্ত সূচনা এনে দিয়েছিলেন বোলাররা। কিন্তু অ্যানাবেল সাদারল্যান্ডের দুর্দান্ত এক ফিফটির পর শেষ ওভারে অ্যালানা কিংয়ের ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২১৩ রানের বিশাল সংগ্রহ গড়েছে অস্ট্রেলিয়া। জবাবে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ৯৫ রানেই অল আউট হয়েছে বাঘিনীরা। ফলে ১১৮ রানে জিতে সিরিজে লিড নিয়েছে অজিরা।

অস্ট্রেলিয়ার দেয়া ২১৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আজ শুরুতেই উইকেট হারিয়েছে বাংলাদেশ। প্রথম ওভারের দ্বিতীয় বলেই মেগান শুটের শিকার হয়ে সাজঘরে ফিরেন ফারজানা হক। এরপর দলীয় ২১ রানেই মুর্শিদা খাতুনও আউট হন অ্যাশলি গার্ডনারের বলে। শুরুতেই দুই উইকেট হারানোর পর ক্রিজে আসেন অধিনায়ক জ্যোতি।

তৃতীয় উইকেটে সুবহানা মস্তারিকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন জ্যোতি। দুজন মিলে অজি বোলারদের দেখেশুনে খেলে গড়েন ৪৯ রানের জুটি। ফলে ১৭.২ ওভারেই স্কোরবোর্ডে ওঠে ৭০ রান। তবে অ্যালানা কিংয়ের বলে বোল্ড হয়ে মুস্তারি ফিরলে ভাঙে এ জুটি। এরপর কেউই আর দলের হাল ধরতে পারেননি।

একে একে ব্যর্থ হন ফাহিমা খাতুন, রিতু মনিরা। এক পর্যায়ে অধিনায়ক জ্যোতিও আউট হন ব্যক্তিগত ২৭ রানেই। দলের হয়ে আজ সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস খেলেছেন তিনি। এদিকে অজি বোলারদের তোপের মুখে পড়ে শেষ পর্যন্ত বাংলাদেশ অল আউট হয়েছে ৩৬ ওভারে ৯৫ রান করেই।

এর আগে টসে জিতে বল করতে নেমে আজ সূচনাটা দুর্দান্ত করেছিলেন বাংলাদেশি বোলাররা। দ্বিতীয় ওভারে বল করতে এসেই অজি ওপেনার ফোবি লিচফিল্ডকে বোল্ড করেন সুলতানা খাতুন। এরপর ম্যাচের ষষ্ঠ ওভারেই এলিস পেরিকেও সাজঘরের পথ দেখান সুলতানা।

টাইগ্রেস বোলারদের তোপে শুরুতেই দুই উইকেট হারিয়ে বিপাকে পড়া দলকে আরও বিপদের দিকে ঠেলে দিয়ে দলীয় ২৭ রানেই আউট হন অজিদে অধিনায়ক এলিসা হিলি। মারুফা আক্তারের বলে উইকেটরক্ষক জ্যোতির গ্লাভসবন্দী হয়ে ফেরার আগে ৩৯ বলে ২৪ রান করেন তিনি।

হিলিকে ফেরানোর পর দ্রুত আরও দুই উইকেট তুলে নেন বাংলাদেশি বোলাররা। ফলে দলীয় ৭৮ রানেই ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ে অজিরা। তবে দলের বিপর্যয়ের দিনে এদিন হাল ধরেছিলেন সাত নম্বরে নামা সাদারল্যান্ড।

দলকে লড়াকু পুঁজি এনে দিতে আজ শেষদিকে দুর্দান্ত খেলেছেন তিনি। কয়েকটি জুটিতে দলের রানের চাকা সচল রাখেন তিনি। দলকে লড়াকু পুঁজি এনে দেয়ার পথে তুলে নিয়েছেন নিজের ব্যক্তিগত ফিফটিও। শেষ পর্যন্ত তাঁর ৫৮ রানের ইনিংসের সুবাদেই ৭ উইকেট হারিয়ে ২১৩ রানের সংগ্রহ পায় অস্ট্রেলিয়া।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম