• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

আন্তর্জাতিক

বাংলাদেশের জনগণ যে সহিংসতার শিকার হয়েছে তাতে আমরা হতবাক: কানাডা

প্রকাশ: শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪ ২:৪১
আপডেট: শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪ ২:৪১

 

জনতার আওয়াজ ডেস্ক
গত সপ্তাহে শিক্ষার্থীদের বিক্ষোভ চলাকালীন বাংলাদেশের জনগণ যে সহিংসতার শিকার হয়েছে তাতে হতবাক কানাডা। বৃহস্পতিবার (২৫ জুলাই) ঢাকাতে অবস্থিত দেশটির হাইকমিশন এ তথ্য নিশ্চিত করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে (আগের টুইটার) কানাডার হাইকমিশন এক বিবৃতিতে লিখেছেঃ গত সপ্তাহে শিক্ষার্থীদের বিক্ষোভ চলাকালীন বাংলাদেশের জনগণ যে সহিংসতার শিকার হয়েছে তাতে আমরা হতবাক। আমরা শান্তিপূর্ণ সমাধান এবং মানবাধিকারের প্রতি সম্মানের পক্ষে কথা বলি। সেজন্য ভিকটিম এবং তাদের পরিবার এবং প্রভাবিত সকলে আমাদের ভাবনায় রয়েছেন।

বাক এবং সমাবেশের স্বাধীনতা বজায় রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্তব্য করে বিবৃতিতে বলা হয়ঃ আমরা অনতিবিলম্বে ইন্টারনেট পরিষেবাগুলো সম্পূর্ণরূপে পুনরুদ্ধার করার আহ্বান জানাই যাতে মানুষ গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারেন এবং কানাডা ও বিশ্বব্যাপী তাদের প্রিয়জনদের সাথে সংযুক্ত হতে পারেন।

কানাডা বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করা অব্যাহত রাখবে জানিয়ে বিবৃতিতে বলা হয়ঃ বিচার ব্যবস্থাকে অবশ্যই গ্রেফতারকৃত সকলের জন্য যথাযথ প্রক্রিয়া নিশ্চিত করতে হবে এবং এই দুঃখজনক ঘটনার জন্য দায়ীদের জবাবদিহি করতে হবে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম