• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

বাজারে শীতের সবজি, দাম কেমন

প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ ৩:০৫
আপডেট: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ ৩:০৫

 

শীতের শুরুতে উৎপাদন ও সরবরাহ বাড়ায় সাধারণত মৌসুমি সবজির দাম কম থাকে। তবে এবারের চিত্র ভিন্ন। রাজধানীর কারওয়ান বাজারে শীতের সবজির দাম গত সপ্তাহের তুলনায় বেড়েছে।

আর সবজির বাড়তি দামের পেছনে সরবরাহ ঘাটতিকেই কারণ হিসেবে উল্লেখ করছেন ব্যবসায়ীরা। আজ শনিবার সেখানকার কাঁচাবাজার ঘুরে এ পরিস্থিতি দেখা গেছে।

উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে শিম, ফুলকপি, বাঁধাকপি, লাউ, বেগুন, পটলের মতো সবজির দাম।

কারওয়ান বাজারের পাইকারি ব্যবসায়ী লোকমান হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, কয়েকদিনের বৃষ্টি আর সামগ্রিক পরিস্থিতি মিলিয়ে বাজারে সবজির সরবরাহ কম। এর প্রভাবে দামও বাড়তির দিকে।

পাইকারি দরে আজ তিনি কেজি প্রতি বা পিস হিসেবে ফুলকপি ২৫-৩০ টাকা, বাঁধাকপি ১৫-২০ টাকা, প্রকারভেদে শিম ৭০-৮০ টাকা, মুলা ৩০ টাকা, চিচিঙ্গা ৪৫ টাকা, শসা ৩০ টাকা, দেশি শসা ৪০ টাকা, চালকুমড়া ৫০ টাকা ও লাউ ৬০-৭০ টাকায় বিক্রি করেছেন।

খুচরা বাজারে এসবের মধ্যে কেজি প্রতি বা পিস হিসেবে বিক্রি হচ্ছে ফুলকপি ৪০-৬০ টাকা, বাঁধাকপি ৩৫-৫০ টাকা, প্রকারভেদে শিম ১০০-১৩০ টাকা, মুলা ৫০ টাকা, লাউ ৮০-১২০ টাকায়।

এ ছাড়া বেগুন ১০০-১২০ টাকা, পটল ৮০-৯০ টাকা, করলা ১০০ টাকা, গাজর ১০০ টাকা, শসা ৮০-১০০ টাকা, চিচিঙ্গা ৬০-৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

গত সপ্তাহে ফুলকপি ৩০-৪০ টাকা, বাঁধাকপি ২৫-৪০ টাকা, শিম ৬০-৮০ টাকা, মুলা ৪০ টাকা, লাউ ৪০-৫০ টাকা, বেগুন ৬০-৭০ টাকা, ঢেঁড়স ও পটল ৪০-৫০ টাকা, লাউ ৪০-৫০ টাকায় বিক্রি হয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম