• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

ভূমি অফিসে অগ্রাধিকার পাবে সাধারণ মানুষ: ভূমিমন্ত্রী

প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ ৩:১২
আপডেট: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ ৩:১২

 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

কোনো ভূমিদস্যুকে প্রশ্রয় না দিয়ে ভূমি অফিসে সাধারণ মানুষের অগ্রাধিকার নিশ্চিত করতে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।

শনিবার (২৮ নভেম্বর) বেলা ১১টায় রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) আয়োজিত ‘অটোমেটেড ভূমি সেবা সিস্টেমে ভূমি তথ্য সন্নিবেশ ও সংরক্ষণ কার্যক্রম’ শীর্ষক অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

ভূমিমন্ত্রী বলেন, ‘ভূমি সক্রান্ত জটিলতা ও হয়রানি দূর করতে সরকার কাজ করছে। আজকের কর্মশালা সেই উদ্যোগেরই অংশ।’

ভূমি কর্মকর্তাদের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে মনোযোগ দিয়ে প্রশিক্ষণ গ্রহণ এবং অর্জিত জ্ঞান ভবিষ্যৎ কর্মক্ষেত্রে কাজে লাগানোর আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ‘অন্যায় ও অনিয়মের জন্য শুধু এ দুনিয়াতেই নয়, পরকালেও জবাবদিহি করতে হবে। যারা অন্যায় ও অনিয়মের মাধ্যমে অর্থ-সম্পদের মালিক হয়েছেন, তাদের কেউই জীবনে শান্তি পাননি। এমনকি মৃত্যুর আগেও তাদের কষ্ট ভোগ করতে হয়েছে।’

তিনি আরও বলেন, ‘সবাইকে স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। ভূমি মন্ত্রণালয়ের অধীন সব প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠার সঙ্গে কাজ করে দেশের অগ্রগতিতে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।’

রাজশাহীর জেলা প্রশাসক মো. কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. রেজাউল আলম সরকার এবং ইউএনডিপির আবাসিক প্রতিনিধি সোনালি দয়ারত্নে।

কর্মশালায় রাজশাহী জেলার নয়টি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম