• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

বাবুল আক্তারের মুক্তি ও বিচার বিভাগীয় তদন্তের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন পালিত

প্রকাশ: সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২ ৬:১৪
আপডেট: সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২ ৬:১৪

 

সাবেক এসপি বাবুল আক্তারের মুক্তি ও মিতু হত্যার বিচার বিভাগীয় তদন্তের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হাটফাজিলপুর বাজারে এ কর্মসূচীর আয়োজন করে এলাকাবাসী। এতে ব্যানার ফেস্টুন নিয়ে বাবুল আক্তারের পরিবারের সদস্য, প্রতিবেশী ও এলাকাবাসী অংশ নেয়। সেসময় বক্তব্য রাখেন, বাবুল আক্তারের পিতা আব্দুল ওয়াদুদ, স্থানীয় ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন বিশ্বাস, কলেজ শিক্ষক হাবিবুর রহমান, শামীমুল ইসলাম শামীম প্রমূখ। বক্তারা, সাবেক এসপি বাবুল আক্তারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আটক করা হয়েছে উল্লেখ করে দ্রুত তার মুক্তির দাবী জানান। সেই সাথে মাহমুদা খানম মিতু হত্যার সুষ্ঠু তদন্তের জন্য বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম