• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

প্রকাশ: শুক্রবার, ১৯ জানুয়ারি, ২০২৪ ১১:৩৪
আপডেট: শুক্রবার, ১৯ জানুয়ারি, ২০২৪ ১১:৩৪

 

নিউজ ডেস্ক

ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস ও লেগুনার সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। শুক্রবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ভাঙ্গার খাড়াকান্দি এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন চারজন।

নিহতরা হলেন, মেহেদী মাতুব্বর (২৫), হাফিজুল ইসলাম হাবু (৪০), মিরাজুল ইসলাম (২৫) ও লিটন মন্ডল (৩৮)।

ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের ওসি খাইরুল আনাম এ তথ্য নিশ্চিত করে বলেন, ঘটনার পরপরই সেখানে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছে। যতদূর শুনেছি, ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি বাসের সঙ্গে গোপালগঞ্জগামী একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতেই হতাহতের ঘটনা ঘটে।

আহত আটজনকে ফরিদপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম