• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য লালায়িত নয়: হারুনুর রশীদ

প্রকাশ: রবিবার, ৬ এপ্রিল, ২০২৫ ১:২২
আপডেট: রবিবার, ৬ এপ্রিল, ২০২৫ ১:২২

 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য লালায়িত নয়, জনগণের ভোটে গণতান্ত্রিক উপায়ে দেশ পরিচালনার জন্য নির্বাচনের দাবি জানাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি হারুনুর রশীদ।

আজ (৫ এপ্রিল) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌরপার্কে নির্বাচন ও সংস্কারের রোডম্যাপের দাবি এবং ঈদ পুনর্মিলনী উপলক্ষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা করেন।

হারুনুর রশীদ বলেন, ‘আমরা নির্বাচনের কথা বারবার বলছি, ক্ষমতায় যাওয়ার জন্য নয়। আমরা জানি, ২০১৮ সালে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি বিপুল ভোটে বিজয়ী হয়ে ক্ষমতায় যেতো। এখনও মাঠে আছি ধৈর্য ধারণ করে। গোটা জাতি তাকিয়ে আছে নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপের জন্য। তা না হলে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটিকে অনুরোধ করব, দেশব্যাপী কর্মসূচি ঘোষণার।’

তিনি দাবি করেন, ‘গণতন্ত্রবিহীন দেশ চলতে পারে না, গণতন্ত্রের বাইরে দেশ চলতে পারে না। জামায়াতকে নিয়ে যে অভিযোগ উঠেছে, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র কেন? জামায়াতের কর্মীরা বিভিন্ন জায়গায় লুটপাটে লিপ্ত হয়ে গেছে। বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে কেন? জাতীয়তাবাদী শক্তি যেন ক্ষমতায় আসতে না পারে, সেজন্য ষড়যন্ত্র চলছে।’

তিনি সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, ‘সরকারের উপদেষ্টারা বিএনপির বিরুদ্ধে কথা বলছেন, এটি মোটেও শুভ লক্ষণ নয়।’

সমাবেশে জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মো. নজরুল ইসলামের সভাপতিত্বে এবং বিএনপির মানবাধিকার বিষয়ক সহ-সম্পাদক অ্যাড. আশিফা আশরাফি পাপিয়ার প্রধান বক্তৃতায় অন্যান্য নেতা উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম