• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

বিএনপি নেতা প্রিন্সের বাসায় মঈন খান

প্রকাশ: শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪ ৮:১০
আপডেট: শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪ ৮:১০

 

জনতার আওয়াজ ডেস্ক
সদ্য কারামুক্ত বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সের সঙ্গে সাক্ষাৎ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে ঢাকার কলাবাগানে প্রিন্সের বাসায় যান তিনি।

এ সময় তিনি এমরান সালেহ প্রিন্সের শারীরিক ও পারিবারিক খোঁজখবর নেন। এ ছাড়া প্রিন্সের অসুস্থ স্ত্রীরও চিকিৎসার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।

ড. মঈন খান এ সময় এমরান সালেহ প্রিন্সের নির্বাচনী এলাকাসহ ময়মনসিংহ বিভাগের দলীয় নেতাকর্মীদের মুক্তি, মামলায় জামিন বিষয়ে আলোচনা করেন। এমরান সালেহ প্রিন্স তার খোঁজ নিতে বাসায় আসার জন্য মঈন খানের প্রতি কৃতজ্ঞতা জানান।

গত ১০ ফেব্রুয়ারি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পান সৈয়দ এমরান সালেহ প্রিন্স। এর আগে গত বছরের ৪ নভেম্বর বাড্ডার এক আত্মীয়ের বাসা থেকে বিএনপি নেতা প্রিন্সকে গ্রেপ্তার করে পুলিশ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম