• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

বিকিনিতে আবারও বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল’র উত্তাপ

প্রকাশ: রবিবার, ২৩ এপ্রিল, ২০২৩ ৭:১৫
আপডেট: রবিবার, ২৩ এপ্রিল, ২০২৩ ৭:১৫

 

বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল দীর্ঘদিন ধরে খুবই কম সিনেমায় অভিনয় করছেন। কিন্তু তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে তার আধিপত্য বিস্তার অব্যাহত রেখেছেন। এর একটি বিশেষ কারণ হলো, অভিনেত্রীর সাহস এবং বিচক্ষণতা।

আমিশা যখন বলিউড ইন্ডাস্ট্রিতে তার ক্যারিয়ার শুরু করেছিলেন তখন থেকে এখন পর্যন্ত তিনি তার গ্ল্যামারাস লুক নিয়ে আলোচনায় রয়েছেন। ৪৬ বছর বয়সেও তিনি আজকাল তার গ্ল্যামারাস চেহারা দিয়ে সোশ্যাল মিডিয়ায় উত্তাপ ছড়াচ্ছেন।

সম্প্রতি ভক্তদের সামনে আবারও তার নতুন লুক দেখালেন আমিশা। আমিশা তার ইনস্টাগ্রামে কিছু আবেদনময়ী ছবি এবং ভিডিও দিয়ে ভক্ত-অনুরাগীদের ঘুম কেড়ে নিয়েছেন।

একটি ভিডিওতে আমিশাকে সবুজ রঙের বিকিনি পরতে দেখা গেছে। যেখানে তিনি তার চুল খোলা রেখে চোখে সানগ্লাস দিয়ে ক্যামেরার সামনে পোজ দেন।

আমিশার এ সাহসী ছবি দেখে বিশ্বাস করা যায় না যে তার বয়স ৪৬ বছর। এ বয়সেও নিজেকে বেশ ফিট রেখেছেন তিনি।

আমিশা বর্তমানে ‘গদর-২’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত আছেন। এ সিনেমায় সানি লিওনকেও দেখা যাবে। আমিশা প্রত্যাশা করছেন এ সিনেমাটি দর্শকরা দারুণভাবে গ্রহণ করবেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম