• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

আন্তর্জাতিক

বিবিসিকে জয় রাজনীতিতে আর ফিরবেন না শেখ হাসিনা

প্রকাশ: সোমবার, ৫ আগস্ট, ২০২৪ ৯:৪৪
আপডেট: সোমবার, ৫ আগস্ট, ২০২৪ ৯:৪৪

 

আন্তর্জাতিক ডেস্ক

শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরবেন না বলে জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। তিনি বলেন, এত কঠোর পরিশ্রমের পরও তার (শেখ হাসিনা) বিরুদ্ধে একটি গোষ্ঠী বিরোধিতা করেছে। এজন্য তিনি খুব হতাশাগ্রস্ত।

সোমবার (৫ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের নিউজআওয়ারে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। এদিন পর্যন্ত শেখ হাসিনার অফিসিয়াল উপদেষ্টা ছিলেন।

জয় জানান, তার মা শেখ হাসিনা রবিবার থেকেই পদত্যাগের কথা বিবেচনা করছিলেন। অবশেষে তিনি নিজের নিরাপত্তার জন্য দেশ ছেড়েছেন।

ক্ষমতায় তার মাকে সমর্থন করে জয় বলেন, তিনি বাংলাদেশকে ঘুরিয়ে দিয়েছেন। তিনি যখন ক্ষমতা নিয়েছেন তখন বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে মনে করা হতো। এটি ছিল একটি দরিদ্র দেশ। কিন্তু সোমবার পর্যন্ত বাংলাদেশকে এশিয়ার উদীয়মান অন্যতম এক টাইগার হিসেবে মনে করা হচ্ছিল। এজন্য তিনি খুব হতাশ।

বিক্ষোভকারীদের কঠোর হস্তে দমনের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন জয়। তিনি বলেছেন, গতকালও ১৩ জন পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ফলে যখন লোকজন মানুষকে পিটিয়ে হত্যা করছে, তখন পুলিশ কি করবে বলে আপনি মনে করেন?

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম