• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

বিরতি দিয়ে দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকার সুযোগ দিতে হব’

প্রকাশ: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫ ১১:২০
আপডেট: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫ ১১:২০

 

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, আমরা প্রস্তাব করেছি প্রধানমন্ত্রী পদে টানা দুই মেয়াদের বেশি কেউ থাকতে না পারলেও একবার বিরতি দিয়ে আবার প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ থাকতে হবে।

জাতীয় সংসদ ভবনের এলডি হলে মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর ২টার দিকে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকের মধ্যাহ্নভোজ বিরতিতে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

বিএনপি নেতা বলেন, বিএনপির এ প্রস্তাবের পর ঐকমত্য কমিশন থেকে প্রধানমন্ত্রীর পদে এক ব্যক্তির একাধিকবার থাকা নিয়ে বিএনপিকে নতুন প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু সেটা তারা এখনই প্রকাশ্যে আনতে চান না। আগে কমিশনের প্রস্তাব নিয়ে দলীয় ফোরামে আলোচনা করবেন।

রাষ্ট্রপতির বিদ্যমান ক্ষমতার বাইরে আরও কী কী ক্ষমতা বৃদ্ধি করা যায় সেটা উল্লেখ করে সংবিধানের ৪৮(৩) অনুচ্ছেদের পর আরেকটি অনুচ্ছেদ যুক্ত করার পক্ষে বিএনপি মত দিয়েছে বলে উল্লেখ করেন সালাহউদ্দিন। তিনি বলেন, যা পরবর্তী সময়ে সংসদে আলোচনার মাধ্যমে হবে। আর রাষ্ট্রপতি সংসদের উভয় কক্ষের সদস্যদের ভোটেই নির্বাচিত হবেন, কমিশনের এই প্রস্তাবে বিএনপি একমত।

একই ব্যক্তি সরকারপ্রধান, দলপ্রধান ও সংসদ নেতা হতে পারবেন না— ঐকমত্য কমিশন এ প্রস্তাবে বিএনপি একমত নয় বলেও জানিয়েছেন সালাউদ্দিন আহমদ।

তিনি বলেন, আমরা বিষয়টি উন্মুক্ত রাখতে প্রস্তাব দিয়েছি। কারণ একই ব্যক্তি সরকারপ্রধান ও দলীয় প্রধান হতে পারবেন না, এমন চর্চা আমরা দেখি না।

বিএনপি সংবিধানের পঞ্চদশ সংশোধনী আগের অবস্থায় ফিরে যাওয়ার প্রস্তাব করেছে জানিয়ে সালাউদ্দিন বলেন, সেখানে ধর্মনিরপেক্ষ কিংবা বহুত্ববাদ কোনোটাই নেই। তবে, কমিশন তাদের প্রস্তাবে স্বাধীনতার ঘোষণাপত্রে থাকা সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের কথা যুক্ত করতে বলেছে। আমরা সেখানে একমত পোষণ করেছি।

জনগণের মৌলিক অধিকার হিসেবে ইন্টারনেট প্রাপ্তির প্রস্তাবে বিএনপি একমত বলে উল্লেখ করে সালাহউদ্দিন বলেন, এটা তো এখনও আছে। এখন শুধু রাষ্ট্র ইন্টারনেট যেন বন্ধ করে না দেয় সেটা নিশ্চিত করতে হবে।

সালাহউদ্দিন বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের অধিকাংশ প্রস্তাবের ক্ষেত্রে আমরা একমত হয়েছি। এখন কিছু-কিছু বিষয় আছে যেগুলো আরও বিচার বিশ্লেষণ করতে হবে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম