• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

খেলা

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬ ১:০৯
আপডেট: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬ ১:০৯

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
আরেকটি ম্যাচ, আরেকটি রেকর্ড। অস্ট্রিয়ার বিপক্ষে গোল করে বিশ্বকাপের ইতিহাসে নতুন অধ্যায় লিখলেন লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে গোল করে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার পাশে উঠে আসার পর এবার তাকে ছাড়িয়ে এককভাবে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার আসনে বসেছেন আর্জেন্টিনা অধিনায়ক। তার নামের পাশে এখন বিশ্বকাপে ১৭ গোল।

অস্ট্রিয়ার বিপক্ষে গোল করে সেই রেকর্ডকে নিজের একক সম্পদে পরিণত করেছেন আর্জেন্টাইন অধিনায়ক। বিশ্বকাপে তার গোলসংখ্যা এখন ১৭।

এর আগে জার্মানির কিংবদন্তি স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসার সঙ্গে যৌথভাবে শীর্ষস্থানে ছিলেন মেসি। তবে অস্ট্রিয়ার বিপক্ষে পাওয়া গোলের মাধ্যমে তিনি ক্লোসাকে ছাড়িয়ে ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হিসেবে এককভাবে শীর্ষে উঠে গেছেন।

ইতিহাস গড়া গোলটি আসে ম্যাচের ৩৯তম মিনিটে। মেসির সেই গোলেই ম্যাচে এগিয়ে যায় আর্জেন্টিনা।

নকআউট পর্ব নিশ্চিত করার লক্ষ্য নিয়ে সোমবার (২২ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামে আর্জেন্টিনা।

ডালাসে অনুষ্ঠিত এই ম্যাচে শুরুর একাদশে একটি পরিবর্তন আনে আলবিসেলেস্তেরা। পরিবর্তনটি ছিল অনেকটাই প্রত্যাশিত। ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় গঞ্জালো মন্টিয়েলকে বিশ্রাম দেওয়া হয়েছে। তার পরিবর্তে শুরু থেকেই খেলছেন নাহুয়েল মলিনা।

ম্যাচের আগে লাউতারো মার্টিনেজের জায়গায় হুলিয়ান আলভারেজকে শুরুর একাদশে দেখা যেতে পারে বলে আলোচনা ছিল। তবে ম্যাচ ফিটনেসের দিক থেকে কিছুটা পিছিয়ে থাকায় কোচ লিওনেল স্ক্যালোনি আপাতত লাউতারো মার্টিনেজের ওপরই আস্থা রেখেছেন।

আর্জেন্টিনার একাদশ

গোলরক্ষক: লিসান্দ্রো মার্টিনেজ

রক্ষণভাগ: নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, ফাকুন্দো মেদিনা।

মধ্যমাঠ: রদ্রিগো দে পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, থিয়াগো আলমাদা।

আক্রমণভাগ: লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ।

উল্লেখ্য, বিশ্বকাপের মঞ্চে একের পর এক রেকর্ড ভেঙে চলা মেসি এবার নিজের নাম লিখিয়ে ফেললেন সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনে। আর্জেন্টিনার নকআউট নিশ্চিত করার লড়াইয়ের রাত তাই রূপ নিল ইতিহাস গড়ার রাতে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম