• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

বেগম খালেদা জিয়াকে নিয়ে চলচ্চিত্র নির্মাণের বিষয়ে বিএনপি সম্পৃক্ত নয়

প্রকাশ: বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪ ১২:৫৫
আপডেট: বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪ ১২:৫৫

 

জনতার আওয়াজ ডেস্ক

বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র জীবনী ভিত্তিক চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ সম্পর্কে বিএনপি কোনোভাবেই সম্পৃক্ত নয় বলে জানিয়েছে দলটি।

বুধবার রাতে বিএনপির মিডিয়া সেলের আহবায়ক অধ্যাপক মওদুদ হোসেন আলমগীর পাভেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, খালেদা জিয়া’র জীবনী ভিত্তিক চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ সম্পর্কে প্রচার মাধ্যমে প্রকাশিত একাধিক সংবাদের প্রতি জিয়া পরিবারের দৃষ্টি আকর্ষিত হয়েছে।

যেখানে চলচ্চিত্র নির্মাণের এইসব উদ্যোগে তাঁদের সম্মতি আছে বলেও দাবি করা হয়েছে।

এইসব অযাচিত সংবাদের প্রেক্ষিতে জিয়া পরিবারের পক্ষ থেকে দ্ব্যর্থহীন ভাষায় প্রতিবাদ জানিয়ে বলা হয়েছে এই সব সংবাদের বিষয়বস্তুর সাথে তাঁরা কোনভাবেই সম্পৃক্ত নন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দেশের এই ক্রান্তিকালে এইসব উদ্দেশ্য মূলক ও বিভ্রান্তিকর সংবাদ ও উদ্যোগ অনতিবিলম্বে ক্ষমা প্রার্থনার সাথে প্রত্যাহার এবং ভবিষ্যতে এজাতীয় যে কোন উদ্যোগ গ্রহণ বা সংবাদ প্রকাশের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার পরিচয় প্রদানের জন্য সকলকে আহ্বান জানানোর পাশাপাশি এর অন্যথায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্তের কথাও সুস্পষ্ট ভাবে জানানো হয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম