• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

আন্তর্জাতিক

বোমা হামলার হুমকির পর মুম্বাইয়ে উচ্চ সতর্কতা জারি

প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬ ৪:৪৪
আপডেট: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬ ৪:৪৪

বোমা হামলার হুমকির পর মুম্বাইয়ে উচ্চ সতর্কতা জারি
 

বলিউড তারকা অমিতাভ বচ্চনের বাংলো জলসা, বোম্বে হাইকোর্ট, বোম্বে স্টক এক্সচেঞ্জ এবং ওরলি রেসকোর্সসহ একাধিক স্থানে বোমা হামলার হুমকি দিয়ে পাঠানো ইমেইলের পর মুম্বাইয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

শুক্রবার বোম্বে হাইকোর্টে একটি হুমকিযুক্ত ই-মেইল আসে। তাতে তিনটি জায়গায় এবং সেইসাথে ওরলি রেসকোর্সে বোমা হামলার হুঁশিয়ারি দেওয়া হয়।
হুমকি আসার পর মুম্বাই পুলিশ তদন্ত শুরু করেছে এবং প্রেরককে শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানানো হয়েছে। নিরাপত্তা সংস্থাগুলোকেও সতর্ক করা হয়েছে। পুলিশ সব জায়গাতেই তল্লাশি চালিয়েছে। পরে বলা হয়েছে, কোনো সন্দেহভাজন কিছু পাওয়া যায়নি।

জানা গেছে, অমিতাভ বচ্চনকে লক্ষ্য করে এটি দ্বিতীয় হুমকি। ২২শে অক্টোবর, শহরের একটি স্কুলে একটি হুমকির ই-মেইল পাঠানো হয়েছিল, যেখানেও এই প্রবীণ অভিনেতার নাম উল্লেখ করা হয়।
সেই সময় পুলিশ কর্তৃপক্ষ স্পষ্ট করে জানিয়েছিল যে, বচ্চন কোনো সরাসরি হুমকি পাননি।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে মুম্বাইয়ের বাড়ির বাইরে বচ্চনের প্রথাগত রোববারের উপস্থিতি এক অস্বাভাবিক মোড় নিয়েছে। দেখা গেছে, তিনি ছেলে অভিষেক বচ্চনকে পাশে নিয়ে একটি সুরক্ষামূলক কাঁচের আড়ালের পেছনে দাঁড়িয়েছিলেন।
এই দৃশ্য দেখার পর অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হস্তক্ষেপ চেয়েছেন। সেইসঙ্গে তারা বলিউড তারকা ও তাদের পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম