• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

ব্যারিস্টার নাসির উদ্দিন অসীমের নেতৃত্বে বিএনপির লিফলেট বিতরণ

প্রকাশ: শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩ ১১:২৭
আপডেট: শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩ ১১:২৭

 

নিউজ ডেস্ক
নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীমের নেতৃত্বে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেছে দলটির নেতাকর্মীরা।

শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে রাজধানীর এলিফ্যান্ট রোড, নিউমার্কেট এবং চাঁদনীচক মার্কেটে লিফলেট বিতরণকালে ৭ জানুয়ারির একতরফা নির্বাচনে ভোটকেন্দ্রে ভোট দিতে না যাওয়ার আহ্বান জানান নেতাকর্মীরা।

লিফলেট বিতরণকালে নিউমার্কেট থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মকবুল হোসেন সরদার, সাবেক সভাপতি মোহাম্মদ রফিক হাওলাদার, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক এসএম মতিউর রহমান, থানা বিএনপির সাবেক সহ সভাপতি আমির হোসেন, অ্যাডভোকেট রানা, মো. শাহাবুদ্দিন ১৮ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক কাজী হাসু, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম খোকন, কবির তপনদারসহ থানা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম