• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

ভোলায় দুটি ট্রলারসহ বিপুল পরিমাণ মাছ জব্দ, আটক দুই জেলে

প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩ ৪:০২
আপডেট: বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩ ৪:০২

 

ভোলা প্রতিনিধি॥
ভোলার মেঘনা নদীতে দুইটি ট্রলারসহ বিপুল পরিমাণ ইলিশ ও বিভিন্ন ধরণের মাছ জব্দ করা হয়েছে। এসময় দুই জেলেকে আটক করেছেন কোস্টগার্ড সদস্যরা।
আটককৃত জেলেরা হলেন ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের বাসিন্দা মো. সামছুদ্দিন ও মো. হাসান।
বুধবার রাতে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের জংশন এলাকার মেঘনা নদী থেকে তাদের আটক করা হয়।
কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কে এম শাফিউল কিঞ্জল বলেন, বুধবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের জংশন এলাকার অভিযান চালিয়ে মেঘনা নদীতে দুইটি ট্রলারে তল্লাশি চালিয়ে ৩ হাজার কেজি ইলিশসহ বিভিন্ন ধরনের মাছ জব্দ করেন। পরে জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানা ও অসহায়, দুস্থদের মাঝে বিতরণ করে দেওয়া হয়েছে।
উল্লেখ্য-গত ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাসের জন্য ভোলার ইলিশা থেকে চর পিয়ালের ৯০ কিলোমিটার মেঘনা নদী এবং ভেদুরিয়া থেকে চর রুস্তমের ১০০ কিলোমিটার তেঁতুলিয়া নদীতে ইলিশের অভয়াশ্রম হওয়ায় সব ধরনের মাছ আহরণের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম