• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তির শিক্ষায় শিক্ষিত হতে হবে : ধর্ম উপদেষ্টা

প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫ ৩:১৩
আপডেট: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫ ৩:১৩

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসাইন বলেছেন, উপমহাদেশ তথা বাংলাদেশে ইসলাম ধর্মের প্রচার ও প্রসারে আলেম-ওলামাদের অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। কোরআন সুন্নাহর আলোকে ইসলামের সত্যিকার বাণী প্রচারে আলেম-ওলামাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।বাংলা বই

তিনি বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে কক্সবাজার জামিয়াতুল ইসলাম মুসলিম (রহ.) মাদরাসার ছাত্রদের সহীহ বুখারীর দরসে হাদিসের আজিমুশশান জলসায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন।

তিনি বলেন, ‘আমরা এখন যুদ্ধক্ষেত্রে আছি। ডিজিটাল ফেতনার এই যুগে নানাভাবে সারা বিশ্বব্যাপী ইসলামের বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চলছে। সামাজিক যোগাযোগমাধ্যম ইসলাম প্রচারের সেরা মাধ্যম হতে পারে। এজন্য মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তির আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। পাশাপাশি অর্ধেক নারীর এই দেশে সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে নারী শিক্ষার্থীদের মাঝ থেকে বেশি সংখ্যক আলেমা ও হাফেজা তৈরি করতে হবে।’

অনুষ্ঠানে বিশ্ব বরেণ্য আলেম পাকিস্তানের দ্বীনি প্রতিষ্ঠান জামিয়া দারুল উলুম করাচীর মুহাদ্দিস ও উস্তাদুল হাদিস আল্লামা মুফতি আজিজুর রহমান (হাফি.) বলেন, বাংলাদেশ তথা কক্সবাজারবাসীর জন্য জামিয়াতুল ইসলাম মুসলিম (রহ.) মাদরাসা আল্লাহর পক্ষ থেকে বিশেষ নেয়ামত। জামিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি সালাহুল ইসলামের সুযোগ্য পরিচালনায় জামিয়া ইসলামের খেদমতের অনন্য ধর্মীয় প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। পরে তিনি হাদিস গ্রন্থ পবিত্র বুখারী শরীফ থেকে উপস্থিতির উদ্দেশ্যে দরস পেশ করেন।

জামিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা সালাহুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হাদিসের জলসায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাকিস্তান থেকে আগত আল্লামা নুরুল বাশার হাফিজুল্লাহ, শায়খ মুফতি আদনান হাফিজুল্লাহ, শায়খুল হাদীস আল্লামা আবদুল গফুর নদভী।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম