• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

মালয়েশিয়ায় পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম

প্রকাশ: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫ ১০:৪৫
আপডেট: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫ ১০:৪৫

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম মালয়েশিয়ায় এসেছেন। শুক্রবার (২২ আগস্ট) স্থানীয় সময় বিকাল ৫ টায় ইউএস বাংলার একটি ফ্লাইটে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স মালয়েশিয়ার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভ্যর্থনা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, প্রবাসী সদস্য ও শুভানুধ্যায়ীগণ।

মালয়েশিয়ায় পৌঁছেই নাহিদ পুত্রাজায়া বড় মসজিদে মাগরিবের নামাজ আদায় করে তার সফর কার্যক্রম শুরু করেন। তার সফর সঙ্গী হিসেবে রয়েছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ।

আহ্বায়ক নাহিদ তার এই সফরে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা, অধিকার আদায়ের সংগ্রাম ও সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করার জন্য একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স মালয়েশিয়া-এর পক্ষ থেকে প্রবাসী সকল সহযোদ্ধাকে নেতার সফরের কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়েছে।

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ২২-২৪ আগস্ট পর্যন্ত মালয়েশিয়া সফর করবেন। তার এ সফরের সার্বিক আয়োজন করছে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স–চ্যাপ্টার মালয়েশিয়া।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম