• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

মালয়েশিয়ায় বিএনপির নেতা এম এ কাইয়ুম আটক

প্রকাশ: রবিবার, ১৪ জানুয়ারি, ২০২৪ ১২:১৫
আপডেট: রবিবার, ১৪ জানুয়ারি, ২০২৪ ১২:১৫

 

নিউজ ডেস্ক

বিএনপি নেতা এম এ কাইয়ুমকে মালয়েশিয়ায় আটক করা হয়েছে। অবৈধভাবে অবস্থানের কারণে অভিবাসন আইনের আওতায় শুক্রবার দুপুরে পুলিশ তাঁকে আটক করে স্থানীয় আমপাং থানায় নেয়।

তিনি কেন্দ্রীয় বিএনপির ক্ষুদ্রঋণবিষয়ক সম্পাদক। এবং ঢাকা উত্তর বিএনপির সভাপতি ছিলেন। এম এ কাইয়ুমের পরিবারের সদস্য ও মানবাধিকারকর্মীরা শনিবার গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।

জানা যায়, ২০১৫ সাল থেকে মালয়েশিয়ায় তিনি ‘সেকেন্ড হোম’ হিসেবে অবস্থান করছেন। এর পাশাপাশি তিনি জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের তালিকাভুক্ত শরণার্থী হিসেবে মালয়েশিয়ায় অবস্থান করছেন।

শুক্রবার জুমার নামাজ শেষে বাসায় ফিরে গাড়ি পার্ক করছিলেন কাইয়ুম। এ সময় পুলিশের একটি দল এসে তাঁকে থানায় যেতে বলে।

পরিবার সূত্রে জানা যায়, পুলিশ তাঁকে অভিবাসন আইনের আওতায় অবৈধভাবে অবস্থানের কারণে তাঁকে আটক করে। কারণ, তাঁর পাসপোর্ট বাতিল হয়েছে। পরে আটক করে থানায় নিয়ে যায়। এ সময় পুলিশকে এটাও জানানো হয় যে তিনি ইউএনএইচসিআরের শরণার্থী কার্ড নিয়ে মালয়েশিয়ায় অবস্থান করছেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম