• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

মুক্তিযোদ্ধাদের কটাক্ষ, মুক্তিযুদ্ধকে অসম্মানের শামিল : আ স ম আবদুর রব

প্রকাশ: শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪ ১:২৭
আপডেট: শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪ ১:২৭

 

জনতার আওয়াজ ডেস্ক
জিয়াউর রহমান, সরকারের বেতনভুক্ত কর্মচারী হিসেবে চাকরি করেছেন- প্রধানমন্ত্রীর এই অবজ্ঞা, তাচ্ছিল্য এবং কটাক্ষজনক বক্তব্যের প্রতিবাদ জানিয়ে স্বাধীনতার পতাকা উত্তোলক, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব নিম্নোক্ত বিবৃতি প্রদান করেন।
১৯৭১ সালে একটি হিংস্র ও সশস্ত্র হানাদার বাহিনী যাদের উদ্দেশ্য ছিল হত্যাতাণ্ডব, অগ্নিসংযোগ, বর্বরতা ও ভয়াবহ গণহত্যা- সেই বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধে জীবনকে বাজি রেখে যাঁরা মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে প’ড়ে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন, সেই বীর মুক্তিযোদ্ধাদের কোনোক্রমেই তুচ্ছ-তাচ্ছিল্য বা কটাক্ষ করা যায় না। মুক্তিযোদ্ধাগণ কোন ব্যক্তি বা দলের নয়।
পদ-পদবি বা কর্মে নিয়োজিত অবস্থা বা বেতন-ভাতা বীরত্ব নির্ণয়ের মাপকাঠি নয়। যুদ্ধক্ষেত্রে অতুলনীয় সাহস ও আত্মত্যাগের নিদর্শন স্থাপনকারীদের বীর মুক্তিযোদ্ধা হিসাবে আখ্যায়িত করা হয়েছে। সরকার কি স্বাধীনতার ৫৩ বছর পর কর্মচারী মুক্তিযোদ্ধা এবং অকর্মচারী মুক্তিযোদ্ধা নামে নতুন শ্রেণি বা বিভাজন সৃষ্টি করছেন?
বীরের বীরত্বকে খর্ব করা, খাটো করা বা অসম্মান করার মানসিকতা কোনোক্রমেই গ্রহণীয় নয়। পাকিস্তান সেনাবাহিনীতে চাকরিরত অবস্থায় বিদ্রোহ ক’রে বাঙালি সৈনিকগণ অসম সাহসিকতার সাথে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। তাঁদের এই অপরিসীম অবদান সশস্ত্র মুক্তিযুদ্ধকে বেগবান করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কথায় কথায় তাঁদের অবদানকে তুচ্ছ-তাচ্ছিল্য বা খর্ব করার, সরকারের মানসিকতা মুক্তিযুদ্ধকে অসম্মানের শামিল। মুক্তিযোদ্ধাদের অসম্মান করা, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা নৈতিকভাবে এবং আইনগতভাবে গ্রহণীয় নয়। বরং মুক্তিযোদ্ধাদের অসম্মান করা আইনত দণ্ডনীয় করা হয়েছে।
মুক্তিযুদ্ধ কারো একক অবদান নয়- ক্ষমতাসীন সরকার এই সত্য অনুধাবন করতে পারলেই কেবলমাত্র বঙ্গবন্ধুর অবদান এবং মর্যাদা সুরক্ষিত হবে। মুক্তিযুদ্ধের ইতিহাসকে নতুন ক’রে দলীয় বা পারিবারিক দৃষ্টিকোণ থেকে রচনা করার অপকৌশল থেকে সরকারকে অবশ্যই বিরত থাকতে হবে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম