• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

প্রবাস

যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে মার্চ ফর ডেমোক্রেসি অনুষ্টিত

প্রকাশ: বুধবার, ৩০ আগস্ট, ২০২৩ ১:৩৯
আপডেট: বুধবার, ৩০ আগস্ট, ২০২৩ ১:৩৯

 

ফ্যাসিস্ট হাসিনা সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্তকরণ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে ২৯ আগস্ট রোজ মঙ্গলবার যুক্তরাজ্য বিএনপির মার্চ ফর ডেমোক্রেসি হাইড পার্ক থেকে শুরু হয়ে ১০ ডাউনিং স্ট্রিট ব্রিটিশ প্রধান মন্ত্রীকে স্বারক লিপি প্রধান করা হয় ।
বাংলাদেশে গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার দাবিতে লন্ডনে পদযাত্রা কর্মসূচি পালন করেছে যুক্তরাজ্য শাখা বিএনপি। মঙ্গলবার লন্ডনের হাইড পার্ক থেকে ১০ নম্বর ডাউনিং স্ট্রিট পর্যন্ত অনুষ্ঠিত এই পদযাত্রায় বিএনপির হাজার হাজার নেতাকর্মী অংশ নেন। যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে এসে পদযাত্রায় যোগ দেন দলটির নেতাকর্মীরা। অনেককে পরিবার-পরিজনসহ পদযাত্রায় অংশ নিতে দেখা যায়। পদযাত্রার বহর একপর্যায়ে কয়েক কিলোমিটার দীর্ঘ হয়ে যায়। এসময় নেতাকর্মীরা বর্তমান সরকারের পদত্যাগ দাবিসহ নানা স্লোগান দেন। অনেকে হাতে বাংলাদেশের জাতীয় পতাকা বহন করেন। পদযাত্রায় যোগ দেয়া একজন নারী বলেন, আমরা আজকের কর্মসূচিতে ২০ হাজার মানুষ অংশ নিয়েছি। বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, শেখ হাসিনার পদত্যাগ এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন দাবি করছি। কোলের সন্তান নিয়ে পদযাত্রায় অংশ নেয়া আরেক নারী বলেন, আজকে আমি আমার পরিবার ও বন্ধুদের নিয়ে আসছি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম