• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

প্রবাস

যুক্তরাজ্য বিএনপির সাংগঠনিক জোন ২ এবং সাংগঠনিক জোন ৩ এর অধীনস্থ সকল জোনাল কমিটি বিলুপ্ত ঘোষণা

প্রকাশ: বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩ ৩:৪২
আপডেট: বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩ ৩:৪২

 

যুক্তরাজ্য বিএনপির জোনাল কমিটির কার্যক্রমকে আরো গতিশীল ও বেগবান করতে পুনর্গঠনের লক্ষে দলের এক সাংগঠনিক সভা গত ৩ এপ্রিল ২০২৩ ইং তারিখে পূর্ব লন্ডনে অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সহসভাপতিবৃন্দ, যুগ্ম সাধারণ সম্পাদকবৃন্দ, সহ-সাধারণ সম্পাদকবৃন্দ, সাংগঠনিক সম্পাদকবৃন্দ, সহ-সাংগঠনিক সম্পাদকবৃন্দ, দপ্তর সম্পাদক, সহ দপ্তর সম্পাদক, কোষাধ্যক্ষ ও সিনিয়র সদস্যবৃন্দ। সভার সিদ্ধান্ত মোতাবেক যুক্তরাজ্য বিএনপির সাংগঠনিক জোন ২ ও সাংগঠনিক জোন ৩ এর অধীনস্থ সকল জোনাল কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

নতুন কমিটি গঠনের লক্ষে প্রতিটি জোনাল কমিটি থেকে মেম্বারশীপ সংখ্যা কমপক্ষে ২০০ ( দুইশত ) জন করে আগামী ৫ জুন ২০২৩ ইং তারিখের ভিতর যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট জমা দানের আহ্বান জানানো হয়।

এছাড়াও সাংগঠনিক জোন ১ এবং সাংগঠনিক জোন ৪ এর অধীনস্থ সকল জোনাল কমিটির এক সাংগঠনিক সভা আগামী ২ মে ২০২৩ ইং তারিখ রোজ মঙ্গলবার লন্ডনে অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়।

দলীয় সাংগঠনিক সভার সিদ্ধান্ত সমুহ অমুমোদন করেছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ। আজ যুক্তরাজ্য বিএনপির সহ-দপ্তর সম্পাদক সেলিম আহমেদ ( সহ-সাধারণ সম্পাদক পদমর্যাদা ) স্বাক্ষরিত গন মাধমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে দলীয় এই সিদ্ধান্ত সমুহের কথা জানানো হয়।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম