• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

যে নির্বাচন আশা করেছিলাম, তা হয়নি: আবিদুল ইসলাম

প্রকাশ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫ ৮:৩১
আপডেট: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫ ৮:৩১

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ছাত্রদল সমর্থিত প্যানেলের সহ-সভাপতি প্রার্থী আবিদুল ইসলাম খান অভিযোগ করে বলেছেন, “যে নির্বাচন আশা করেছিলাম, তা হয়নি। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে নির্বাচনের ভোটগ্রহণ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে জরুরি সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

আবিদুল বলেন, গত সোমবার যেভাবে সাইবার হামলা হয়েছে, তেমনি আজ সকাল থেকেই নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের অপপ্রচার চালানো হয়েছে। প্রার্থীদের কেন্দ্রে ঢোকার অনুমতি থাকলেও রির্টানিং অফিসারাও এমন অপপ্রচারে জড়িত ছিলেন বলে অভিযোগ করেন ভিপি প্রার্থী।

আবিদুল বলেন, ‘আগে থেকে পূরণ করা ব্যালট থাকার অভিযোগ জানিয়েছেন শিক্ষার্থীরা। দুটি কেন্দ্রে এমন অভিযোগ এসেছে, সুতারং আরও কেন্দ্রে রয়েছে।’

বহিরাগত জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ক্যাম্পাসে ঘোরাঘুরির অভিযোগ করে তিনি বলেন, এখন পর্যন্ত ১২টি লিখিত অভিযোগ বিশ্ববিদ্যালয় প্রশাসনে দেয়া হয়েছে।

ভিপি প্রার্থী বলেন, এখন পর্যন্ত ধৈর্যধারণ করা হয়েছে। তবে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, যদি ভোট ম্যানুপুলেট করার চেষ্টা হয়, তাহলে সাধারণ শিক্ষার্থীরা প্রতিরোধ করবে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আট কেন্দ্রের ৮১০টি বুথে কোনো সহিংসতা ছাড়াই সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোট প্রয়োগ করেন শিক্ষার্থীরা।

যদিও প্রার্থীদের অনেকেই একে অপরের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তোলেন। ভোট কারচুপি এবং অনিয়মের অভিযোগে তোলেন কেউ কেউ।

এদিকে ভোটের শেষ মুহূর্তে এসে নির্বাচন বর্জনের ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী তাহমিনা আক্তার।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম