• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

রাজধানীর গ্রীনরোডে যুবদলের লিফলেট বিতরণ

প্রকাশ: শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩ ৩:৩৭
আপডেট: শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩ ৩:৩৭

 

নিউজ ডেস্ক
ডামি নির্বাচন বাতিল, সরকারের পদত্যাগ এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের ১ দফা দাবিতে রাজধানীতে লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।

শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গ্রীনরোড এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির উদ্যোগে এ লিফলেট বিতরণ করা হয়।

লিফলেট বিতরণকালে যুবদলের নের্তৃবৃন্দ ডামি নির্বাচন প্রত্যাখান করে ভোট কেন্দ্রে ভোটারদের না যাওয়ার জন্য আহবান জানান এবং জনসাধারণকে অসহযোগ আন্দোলনকে সমর্থন দেওয়ার অনুরোধ করেন নেতারা।

জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সহ-সভাপতি নূরুল ইসলাম নয়নের নেতৃত্বে গ্রীনরোড এলাকায় লিফলেট বিতরন ও মিছিল অনুষ্ঠিত হয়।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য (যুগ্মসাধারণ সম্পাদক পদমর্যাদা) ফিরোজ আব্দুল্লাহ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মঈনুদ্দীন রুবেল, সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান পলাশ, সদস্য কামরুজ্জামান নান্নু, ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সদস্য শামীম আহমদ প্রমুখ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম