• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

রাষ্ট্রপতির সঙ্গে আপিল বিভাগের দুই বিচারপতির সাক্ষাৎ

প্রকাশ: শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫ ৮:১৪
আপডেট: শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫ ৮:১৪

 

জনতার আওয়াজ ডেস্ক
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন আপিল বিভাগের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তারা।

আজ (৪ এপ্রিল) সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, সাক্ষাতকালে তারা রাষ্ট্রপতির সঙ্গে কুশলাদি বিনিময় করেন। রাষ্ট্রপতি আপিল বিভাগের নব-নিয়োগপ্রাপ্ত দুই বিচারপতিকে অভিনন্দন জানান। তিনি তাদের ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান জানান।

গত ২৪ মার্চ সুপ্রিম জুডিসিয়াল এপোয়েন্টমেন্ট কাউন্সিলের সুপারিশ অনুযায়ী প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে রাষ্ট্রপতি বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুবকে আপিল বিভাগে নিয়োগ প্রদান করেন। পরদিন ২৫ মার্চ আপিল বিভাগে নিয়োগ পাওয়া দুই বিচারপতিকে শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম