• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

রাষ্ট্র পরিচালনায় সরকার সম্পূর্ণ ব্যর্থ: মির্জা ফখরুল

প্রকাশ: রবিবার, ৩ এপ্রিল, ২০২২ ২:১৯
আপডেট: রবিবার, ৩ এপ্রিল, ২০২২ ২:১৯

 

সিনিয়র করেসপন্ডেন্ট
সরকার সম্পূর্ণভাবে ব্যার্থ হয়েছে রাষ্ট্র পরিচালনায়। এমন কি এই মাহে রমজানেও শান্তিতে স্বস্তিতে দিন কাটানো সম্ভব হচ্ছে না। প্রতিটি জিনিসের দাম বেড়ে গেছে। সরকার এই দাম নিয়ন্ত্রণ করতে, অর্থনীতিকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে।

রবিবার (৩ এপ্রিল) রাজধানীর লেডিস ক্লাবে ওলামা মশায়েখ ও এতিমদের সম্মানে বিএনপি আয়োজিত ইফতার পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, সরকার দেশ পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিয়েছে। আমরা ভেবেছিলাম রমজানে দ্রব্যমূল্য কমবে। না কমলেও বাড়বে না। কিন্তু প্রত্যেকটি জিনিসের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে।

বিএনপি মহাসচিব বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ আমরা দল ও জনগণের পক্ষ থেকে করেছি। কিন্তু সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারেনি। এলপি গ্যাসের দাম আবারও বেড়েছে। তারা দেশ পরিচালনায় ব্যর্থ হয়েছে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাগারে পাঠিয়েছে। আমাদের নেতা তারেক রহমান আমাদের থেকে ৮ হাজার মাইল দূরে অবস্থান করছেন।

ফখরুল বলেন, রমজানে আল্লাহর কাছে দোয়া করি যেন বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আনতে পারি। তিনি যেন সুস্থ হন। তারেক রহমানকে ফিরিয়ে আনতে পারি। গণতন্ত্র পুনরুদ্ধার করতে পারি।

ইফতার মাহফিলে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার, শায়রুল কবির খান প্রমুখ উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম